সংবাদ
সংবাদ

রংপুরে গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাসে আগুন


নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম

রংপুরে গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ছবি: সংবাদ

রংপুর নগরের আর কে রোড এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। আজ শনিবার (২৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে; তবে ইঞ্জিনসহ পুরো বাসটিই পুড়ে যায়।

পুলিশ জানায়, আজ শনিবার ভোর পাঁচটার দিকে রংপুর নগরের আর কে রোড এলাকায় বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির মারাত্মক ক্ষতি হয়। রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এদিকে কোতোয়ালি মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, বাসটি অকেজো অবস্থায় গ্যারেজে পড়ে ছিল, সেটি ব্যবহার উপযোগী ছিল না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওসি ও ফায়ার সার্ভিস কর্মকর্তা - দুজনের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


রংপুরে গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

রংপুর নগরের আর কে রোড এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। আজ শনিবার (২৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে; তবে ইঞ্জিনসহ পুরো বাসটিই পুড়ে যায়।

পুলিশ জানায়, আজ শনিবার ভোর পাঁচটার দিকে রংপুর নগরের আর কে রোড এলাকায় বিআরটিসি বাস কাউন্টার সংলগ্ন একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির মারাত্মক ক্ষতি হয়। রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এদিকে কোতোয়ালি মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, বাসটি অকেজো অবস্থায় গ্যারেজে পড়ে ছিল, সেটি ব্যবহার উপযোগী ছিল না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওসি ও ফায়ার সার্ভিস কর্মকর্তা - দুজনের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত