জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক
অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা
পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
বেগম খালেদা জিয়া ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৪ জন
বিশিষ্ট ব্যক্তি এই সম্মাননা পাচ্ছেন। তারা হলেন:
পুরস্কারপ্রাপ্ত ৫টি প্রতিষ্ঠান হলো: ফৌজদারহাট
ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসাবিদ্যা), পল্লী কর্ম-সহায়ক
ফাউন্ডেশন-পিকেএসএফ (পল্লী উন্নয়ন), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ
(সমাজসেবা) এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার হিসেবে স্বাধীনতা
পদকপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের একটি স্বর্ণপদক, ৫ লাখ টাকা,
পদকের রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে প্রতিবছর বিভিন্ন
ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দিয়ে আসছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে আয়োজিত
এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন