সংবাদ

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

সারা দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চের পর থেকে হাম পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে:

  • মোট মৃত্যু: নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেশি—১৭২ জন।
  • আক্রান্তের সংখ্যা: ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৬৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশজুড়ে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪৯৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় রাখা এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে জ্বর ও শরীরে লালচে দানার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সারা দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন হামে আক্রান্ত হয়ে এবং বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চের পর থেকে হাম পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে:

  • মোট মৃত্যু: নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেশি—১৭২ জন।
  • আক্রান্তের সংখ্যা: ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৬৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশজুড়ে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ হাজার ৪৯৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে উল্লেখযোগ্য সংখ্যক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় রাখা এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে জ্বর ও শরীরে লালচে দানার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত