সংবাদ

অবরোধ না তুললে হরমুজ বন্ধ করার হুমকি ইরানের

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৯ এএম

অবরোধ না তুললে হরমুজ বন্ধ করার হুমকি ইরানের

ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ঘালিবাফ। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন।

তিনি বলেন, ট্রাম্প গত এক ঘণ্টায় সামাজিকমাধ্যমে সাতটি পোস্ট করেছেন। যার সবগুলোই মিথ্যা। তবে ট্রাম্পের কোন পোস্টগুলো মিথ্যা সেটি উল্লেখ করেননি তিনি।

ইরানি স্পিকার বলেন, “হরমুজ খোলা নাকি বন্ধ, এটির নিয়মাবলী কী হবে— সেটি মাঠপর্যায়ে নির্ধারিত হবে, সামাজিকমাধ্যমে নয়। হরমুজে জাহাজ চলাচল করবে নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে।”

এর আগে, শুক্রবার ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেয়। দেশটির এই সিদ্ধান্তে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তদু পরক্ষণেই ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেয়া হলেও ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেবে না যুক্তরাষ্ট্র।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

অবরোধ না তুললে হরমুজ বন্ধ করার হুমকি ইরানের

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ না তুলে নিলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন ঘালিবাফ। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন।

তিনি বলেন, ট্রাম্প গত এক ঘণ্টায় সামাজিকমাধ্যমে সাতটি পোস্ট করেছেন। যার সবগুলোই মিথ্যা। তবে ট্রাম্পের কোন পোস্টগুলো মিথ্যা সেটি উল্লেখ করেননি তিনি।

ইরানি স্পিকার বলেন, “হরমুজ খোলা নাকি বন্ধ, এটির নিয়মাবলী কী হবে— সেটি মাঠপর্যায়ে নির্ধারিত হবে, সামাজিকমাধ্যমে নয়। হরমুজে জাহাজ চলাচল করবে নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে।”

এর আগে, শুক্রবার ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেয়। দেশটির এই সিদ্ধান্তে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তদু পরক্ষণেই ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেয়া হলেও ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেবে না যুক্তরাষ্ট্র।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত