সংবাদ

খুলনায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম

খুলনায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত
গুলিতে নিহত সম্রাট বিশ্বাস (২৭)।

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের ইস্যু করা রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (২৭) নামে এক রেলওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। সম্রাটের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত।

খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান জানান, শনিবার ভোরে কার্যালয়ের অস্ত্রাগারে (ম্যাগাজিন গার্ড) দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে কোনো এক সময় তিনি নিজের ইস্যু করা চাইনিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ সুপার আরও বলেন, ‘সম্রাট বিশ্বাস একজন দক্ষ ও কর্মঠ কনস্টেবল ছিলেন। কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বেশ কিছু দিন ধরে পারিবারিক কারণে হতাশায় ভুগছিলেন। যদিও এ বিষয়ে তিনি সহকর্মীদের কাছে কখনো কিছু বলেননি।’

পুলিশ জানায়, ইতিমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। সম্রাটের পরিবারের সদস্যরা খুলনায় পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

খুলনায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের ইস্যু করা রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (২৭) নামে এক রেলওয়ে পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। সম্রাটের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত।

খুলনা রেলওয়ে জেলা পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান জানান, শনিবার ভোরে কার্যালয়ের অস্ত্রাগারে (ম্যাগাজিন গার্ড) দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে কোনো এক সময় তিনি নিজের ইস্যু করা চাইনিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ সুপার আরও বলেন, ‘সম্রাট বিশ্বাস একজন দক্ষ ও কর্মঠ কনস্টেবল ছিলেন। কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বেশ কিছু দিন ধরে পারিবারিক কারণে হতাশায় ভুগছিলেন। যদিও এ বিষয়ে তিনি সহকর্মীদের কাছে কখনো কিছু বলেননি।’

পুলিশ জানায়, ইতিমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। সম্রাটের পরিবারের সদস্যরা খুলনায় পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত