দেশে হামে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু উদ্বেগজনক হারে বাড়তে থাকায় বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। প্রাদুর্ভাব রোধে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন
পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে হাম ও এর
উপসর্গে এখন পর্যন্ত ২১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ
এই টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
গত শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত
হোসেন এই টিকাদান কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান:
এর আগে পরিস্থিতি বিবেচনায় গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার
৩০টি উপজেলাকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত করে জরুরি টিকাদান শুরু হয়েছিল। পরবর্তী ধাপে ১২
এপ্রিল থেকে রাজধানী ঢাকায় এই কর্মসূচি শুরু হয়। কাল থেকে তা সারাদেশে ব্যাপকভাবে শুরু
হতে যাচ্ছে।
শিশুদের সুরক্ষায় নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে নির্ধারিত
বয়সের শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার, ১৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন