সংবাদ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী

এফবিসিসিআই-কে অরাজনৈতিক ও শক্তিশালী করার ঘোষণা

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম

এফবিসিসিআই-কে অরাজনৈতিক ও শক্তিশালী করার ঘোষণা

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-কে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত এবং ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটি কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, এফবিসিসিআই হবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রধান দুর্গ, যেখানে কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সুযোগ থাকবে না।
​বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমরা এমন একটি এফবিসিসিআই দেখতে চাই, যা প্রকৃত অর্থেই সকল ব্যবসায়ীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
তিনি জোর দিয়ে বলেন, ব্যবসায়ীদের দাবি-দাওয়া সরকারের কাছে কার্যকরভাবে উপস্থাপনে সংগঠনটির ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হওয়া প্রয়োজন। ইতিবাচক ও গঠনমূলক চাপ সৃষ্টির মাধ্যমে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা আদায়ে এই সংগঠনটিকে চালকের ভূমিকা পালন করতে হবে বলে তিনি মত দেন।
মন্ত্রী আরও যোগ করেন, এফবিসিসিআই-কে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না এবং সংগঠনটিকে গতিশীল ও ফলপ্রসূ করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্ব এখন সময়ের দাবি।
​বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী সমাজকে আশ্বস্ত করে আরও বলেন, সরকার একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি তথ্য দেন, নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে সবার জন্য উন্মুক্ত করা হবে। এছাড়া বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবাগুলো আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক কমিটি গঠন করার পরিকল্পনাও তিনি তুলে ধরেন।
তিনি প্রত্যাশা করেন, এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি শক্তিশালী সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এবং দেশের নীতিনির্ধারণী পর্যায়ে বাস্তবসম্মত ও দূরদর্শী মতামত প্রদান করবে।
বৈঠকে উপস্থিত ব্যবসায়ী নেতারা মন্ত্রীর এই সাহসী অবস্থানকে স্বাগত জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও এফবিসিসিআই-এর বর্তমান প্রশাসক মো. আবদুর রহিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজিএমইএ ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি, সহ-সভাপতি এবং সাবেক পরিচালকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিকেএমইএ-এর সভাপতি, বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সুপার মার্কেট অ্যাসোসিয়েশন এবং রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শীর্ষ প্রতিনিধিরা বৈঠকে অংশ নিয়ে বর্তমান বাণিজ্যিক চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

এফবিসিসিআই-কে অরাজনৈতিক ও শক্তিশালী করার ঘোষণা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত