সংবাদ

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৩ জুন ২০২৬, ১০:৩৭ এএম

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও গুলি। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ জুন) রাতে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বুধবার (৩ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেদেনীপুর বিওপির একটি টহল দল হরিহরনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাঁশবাগানে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ইতালির তৈরি একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ জুন) রাতে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) বুধবার (৩ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেদেনীপুর বিওপির একটি টহল দল হরিহরনগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাঁশবাগানে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ইতালির তৈরি একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত