সংবাদ

রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’

বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত নায়িকা রোজিনা এবার দ্বিতীয়বারের মতো পরিচালনায় নামতে যাচ্ছেন। নিজের নতুন সিনেমা এখনই সময় নির্মাণের পরিকল্পনা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি।

রোজিনা জানান, সিনেমাটির গল্প লিখছেন ছটকু আহমেদ। গল্প প্রসঙ্গে তিনি বলেন, “এখনই সময় মূলত আমাদের জীবনের গল্প, আমাদের সময়ের গল্প। এখানে প্রেম, ভালোবাসা এবং জীবনের নানা বাস্তবতা উঠে আসবে। সিনেমা তো জীবনেরই প্রতিচ্ছবি, তবে গল্পের প্রয়োজনে কিছু সিনেমাটিক বিষয় যুক্ত হয়।”

গল্পকার হিসেবে ছটকু আহমেদের প্রতি আস্থার কথাও জানান এই নির্মাতা-অভিনেত্রী। তিনি বলেন, “ছটকু ভাই আমাদের দেশের একজন গুণী পরিচালক ও কাহিনীকার। তার ওপর ভরসা আছে বলেই তাকে গল্প লেখার দায়িত্ব দিয়েছি।” তবে সিনেমা নির্মাণে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে রোজিনা বলেন, “এখন বাজেট নিয়েই ভাবছি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ‘এখনই সময়’-এর কাজ শুরু করতে পারবো।” অভিনয়শিল্পীদের নাম এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। তবে আগের সিনেমার চেয়ে এই সিনেমার গল্প আরও বেশি শক্তিশালী হবে বলে আশাবাদী রোজিনা।

এর আগে ২০২৩ সালের ৩ মার্চ মুক্তি পেয়েছিল রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ফিরে দেখা, যা তার পরিচালনায় অভিষেক কাজ। ক্যারিয়ারের শুরুতে অভিনয়ের মধ্য দিয়েই চলচ্চিত্রে যাত্রা শুরু করেন রোজিনা। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত রাজমহল সিনেমায় চিত্রনায়ক ওয়াসিম-এর বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ছবিটির সাফল্য তাকে প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে পরিচিতি এনে দেয়। পরবর্তীতে আমজাদ হোসেন পরিচালিত কসাই সিনেমায় অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন রোজিনা। এরপর মতিন রহমান পরিচালিত জীবনধারা এবং কবীর আনোয়ার পরিচালিত দিনকাল-এ অভিনয়ের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছিলেন মতিন রহমানের রাক্ষুসী সিনেমার মাধ্যমে। এরপর নিজের পরিচালিত ‘ফিরে দেখা’ সিনেমাতেও অভিনয় করেন। রোজিনা বলেন, “সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আমি যেন আরও সুন্দর গল্পের সিনেমা দর্শকদের উপহার দিতে পারি।”

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রোজিনার নতুন সিনেমা ‘এখনই সময়’

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত