উত্তরবঙ্গের একটি গ্রাম বাইরে থেকে শান্ত, ভেতরে তীব্র দ্বন্দ্বে ভরা। এমনই এক গল্প নিয়ে এগিয়ে চলছে ধারাবাহিক নাটক বিশ্বাস বনাম সরদার, যা নিয়মিত প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে।
প্রতি রবিবার
থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে দর্শকরা উপভোগ করতে পারছেন এই নাটকটি। নাটকটির
গল্প ও সংলাপ লিখেছেন বৃন্দাবন দাশ এবং পরিচালনা করেছেন সকাল আহমেদ। গল্পের কেন্দ্রে
রয়েছে ‘বিশ্বাস’ ও ‘সরদার’ পদবীর দুটি প্রভাবশালী পরিবার।
পাশাপাশি
বসবাস করলেও তাদের মধ্যে নেই কোনো সৌহার্দ্য, বরং দীর্ঘদিনের শত্রুতা তাদের সম্পর্ককে
নিয়ে গেছে চরম পর্যায়ে। এক পরিবারের ক্ষতিই যেন অন্য পরিবারের আনন্দ। প্রতিপক্ষকে পরাস্ত
করতে তারা সবসময় সুযোগ খোঁজে, এমনকি নিজের ক্ষতি করতেও দ্বিধা করে না। এই তীব্র প্রতিযোগিতা
ও শত্রুতার জেরে সৃষ্টি হয় নানা কৌতুকপূর্ণ পরিস্থিতি, আবার কখনো তা রূপ নেয় বিব্রতকর
কিংবা বেদনাদায়ক ঘটনায়।
দুই পরিবারের
দ্বন্দ্বকে ঘিরে গ্রামের সাধারণ মানুষ যেমন বিনোদন খুঁজে পায়, তেমনি কিছু সুযোগসন্ধানী
ব্যক্তি এই বিরোধকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থও হাসিল করে।
নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার ও শিরিন আলমসহ আরও অনেকে। দ্বন্দ্ব, হাস্যরস আর মানবিক সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে ‘বিশ্বাস বনাম সরদার’ হয়ে উঠেছে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী বিনোদনের মাধ্যম।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন