সংবাদ

সহপাঠীকে ধর্ষণের বিচার ও আসামির গ্রেপ্তারের দাবিতে রাস্তায় শিশুরা

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম

সহপাঠীকে ধর্ষণের বিচার ও আসামির গ্রেপ্তারের দাবিতে রাস্তায় শিশুরা
গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : সংবাদ

গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্ত রিফাত মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বরিশাল এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, মামলা হওয়ার অনেক দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করতে পারেনি। তারা রিফাতকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর গ্রামের ওই শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে দুধ নিয়ে ফিরছিল। পথে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে রিফাত তার মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা করেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত পলাতক।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সহপাঠীকে ধর্ষণের বিচার ও আসামির গ্রেপ্তারের দাবিতে রাস্তায় শিশুরা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্ত রিফাত মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বরিশাল এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, মামলা হওয়ার অনেক দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করতে পারেনি। তারা রিফাতকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর গ্রামের ওই শিক্ষার্থী প্রতিবেশীর বাড়ি থেকে দুধ নিয়ে ফিরছিল। পথে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে রিফাত তার মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা করেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত পলাতক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত