সংবাদ

৭ রানে ৬ উইকেট, অবিশ্বাস্য ইতিহাস নাশরার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ এএম

৭ রানে ৬ উইকেট, অবিশ্বাস্য ইতিহাস নাশরার
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস লিখলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে অবিশ্বাস্য এক বোলিং নৈপুণ্য দেখিয়েছেন তিনি। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৭ রান খরচ করে ৬টি উইকেট শিকার করেন ২৮ বছর বয়সী এই বোলার।

নাশরার এই বোলিং ফিগার এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সেরা। এর আগে পুরুষ ও নারী–কোনো বিভাগেই পাকিস্তানের কোনো বোলার এক ম্যাচে ছয়টি উইকেট নিতে পারেননি। এই অর্জনের পথে তিনি টপকে গেছেন পুরুষ দলের সুফিয়ান মুকিমকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল সুফিয়ানের দখলে।

নাশরার ঘূর্ণিতে কুপোকাত হয়ে হংকংয়ের ইনিংস মাত্র ৭১ রানেই গুটিয়ে যায়। ১৯ ওভার স্থায়ী সেই ইনিংসে হংকংয়ের কারি চ্যান সর্বোচ্চ ৩০ রান করেন। নাশরার ৪ ওভারের সেই জাদুকরী স্পেলে পাকিস্তান ৭২ রানের বিশাল জয় পায়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাওয়াল জুলফিকার ৪৭, আয়েশা জাফর ২৬ এবং অধিনায়ক ফাতিমা সানা ২৪ রান করেন। এই জয়ের সুবাদে পাকিস্তান নারী এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। আগামী ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

৭ রানে ৬ উইকেট, অবিশ্বাস্য ইতিহাস নাশরার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস লিখলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে অবিশ্বাস্য এক বোলিং নৈপুণ্য দেখিয়েছেন তিনি। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৭ রান খরচ করে ৬টি উইকেট শিকার করেন ২৮ বছর বয়সী এই বোলার।

নাশরার এই বোলিং ফিগার এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সেরা। এর আগে পুরুষ ও নারী–কোনো বিভাগেই পাকিস্তানের কোনো বোলার এক ম্যাচে ছয়টি উইকেট নিতে পারেননি। এই অর্জনের পথে তিনি টপকে গেছেন পুরুষ দলের সুফিয়ান মুকিমকে। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল সুফিয়ানের দখলে।

নাশরার ঘূর্ণিতে কুপোকাত হয়ে হংকংয়ের ইনিংস মাত্র ৭১ রানেই গুটিয়ে যায়। ১৯ ওভার স্থায়ী সেই ইনিংসে হংকংয়ের কারি চ্যান সর্বোচ্চ ৩০ রান করেন। নাশরার ৪ ওভারের সেই জাদুকরী স্পেলে পাকিস্তান ৭২ রানের বিশাল জয় পায়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাওয়াল জুলফিকার ৪৭, আয়েশা জাফর ২৬ এবং অধিনায়ক ফাতিমা সানা ২৪ রান করেন। এই জয়ের সুবাদে পাকিস্তান নারী এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। আগামী ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত