অবশেষে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে তার কোলের শিশু সন্তানসহ তিনি কারামুক্ত হন। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। মানবিক
দিক বিবেচনা করে আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ প্রদান করেন।
আদালতে জামিন মঞ্জুর হলেও গত রাতে কারামুক্ত হতে পারেননি
এই নেত্রী। সংশ্লিষ্ট সূত্র জানায়, জামিনের প্রয়োজনীয় নথিপত্রে বিচারকের সই বাকি থাকায়
এবং দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় মা ও শিশুকে আরও এক রাত কারাগারেই কাটাতে
হয়।
আজ বুধবার সকালে জামিন সংক্রান্ত সকল নথিতে বিচারকের সই সম্পন্ন
হলে দ্রুত তা কারাগারে পাঠানো হয়। এরপরই কারাগার কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া
শেষে দুপুর ১২টায় তাদের মুক্তির ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন