সংবাদ

‘বিশ্বকাপে ডুববে ব্রাজিল, জিতবে ফ্রান্স’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৯:২৮ পিএম

‘বিশ্বকাপে ডুববে ব্রাজিল, জিতবে ফ্রান্স’
ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার হতাশ করবে। আর ফ্রান্সের জার্সিতে যুক্ত হবে তৃতীয় তারকা। সম্প্রতি এক জরিপে এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন অর্থনীতিবিদরা। রয়টার্সের করা এই জরিপে অংশ নিয়েছেন বিশ্বের ১৬০ জন অর্থনীতিবিদ।

যুদ্ধ, জ্বালানি সংকট আর মুদ্রাস্ফীতির হিসাব করতে করতে একটু বিরতি নিয়েছেন তাঁরা। ফুটবল নিয়ে মেতে উঠেছেন। আর সেই মেজাজেই দিয়েছেন ভবিষ্যদ্বাণী।

১১ মে থেকে ৫ জুনের মধ্যে পরিচালিত জরিপে দেখা গেছে, ৩৫ শতাংশ অর্থনীতিবিদ ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে চান। অল্প ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে স্পেন- ৩১ শতাংশ ভোট পেয়েছে তারা।

তালিকায় পরের দলগুলো হলো- বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড।

লন্ডনের এক সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি বলেন, ‘২০২২ সালের ফাইনালে হারার পর ফ্রান্স এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খুব ভালো দল গড়েছে।’

তিনি আরও বলেন, ‘গত বিশ্বকাপের ফাইনালে খেলা অভিজ্ঞ খেলোয়াড়রা সেরা ফর্মে আছেন। এর সঙ্গে পিএসজির দারুণ সব তরুণ খেলোয়াড় যুক্ত হয়েছেন। সবচেয়ে বড় কথা, টুর্নামেন্টে একজন ফুরফুরে কিলিয়ান এমবাপেকে পাবে ফ্রান্স।’

জরিপের সবচেয়ে আশঙ্কাজনক ফল ব্রাজিলের জন্য। এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদ মনে করছেন, বড় দলগুলোর মধ্যে ব্রাজিলই এবার সবচেয়ে বেশি হতাশ করবে।

বিখ্যাত কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরেও দলটির প্রতি আস্থা বাড়েনি। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল ব্রাজিল।

এই জরিপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) ও সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট)—দুই পুরস্কারের দাবিদার কিলিয়ান এমবাপে। তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে পেছনে ফেলে শীর্ষে আছেন।

দুজনের সামনেই বড় রেকর্ড গড়ার সুযোগ। বিশ্বকাপে এমবাপের গোল ১২টি, কেইনের ৮টি। জার্মানির মিরোস্লাভ ক্লোজার সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ভাঙার লড়াইয়ে আছেন তারা।

নরওয়েকে চমক দেখানোর দাবিদার মনে করছেন ২১ শতাংশ অর্থনীতিবিদ। এই তালিকায় ১৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে জাপান।

জরিপে ২ শতাংশ জাপানকে, ১ শতাংশ মেক্সিকোকে এবং ১ শতাংশ মরক্কোকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। ৭৩ শতাংশ মানুষ স্বীকার করেছেন, প্রিয় দলের প্রতি টান থেকেই তাঁরা ভোট দিয়েছেন।

মাঠের লড়াই যতই রোমাঞ্চকর হোক না কেন, দর্শকদের পকেটে তা চাপ ফেলবে নিশ্চিত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। ৪৮ দল খেলবে ১০৪টি ম্যাচ।

টিকিটের চড়া দাম, হোটেল ভাড়া ও আন্তঃদেশীয় বিমান ভাড়া দর্শকদের ইতিমধ্যেই দুশ্চিন্তায় ফেলেছে।

জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশের বেশি অর্থনীতিবিদ বলেছেন, ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভবিষ্যদ্বাণীর চেয়ে মুদ্রাস্ফীতির হিসাব করা সহজ।

তুরস্কের এক ব্যাংকের অর্থনীতিবিদ ওজান জান তুর্কমেন বলেন, ‘আমরা অন্তত নিশ্চিতভাবে জানি বিশ্বকাপ কবে শেষ হবে। কিন্তু জ্বালানি সংকট বা মুদ্রাস্ফীতি কবে শেষ হবে, তা কেউ জানে না।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

‘বিশ্বকাপে ডুববে ব্রাজিল, জিতবে ফ্রান্স’

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত