সংবাদ

রাজারহাটে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম

রাজারহাটে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের
কুড়িগ্রামের রাজারহাটে পিকআপের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল। এই দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ছবি : সংবাদ

কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলার রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বোগমারী গ্রামের সিদ্দিক শেখ (৫৬) ও তার ছেলে দুলু মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সিদ্দিক শেখ ও তার ছেলে দুলু মোটরসাইকেলে করে লালমনিরহাট থেকে রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা এলাকায় তিস্তা নদীর চরে বাদাম তুলতে যাচ্ছিলেন। পথে শিমলারতল এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি দ্রুতগামী মাছবাহী পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বাবা সিদ্দিক শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই পিকআপটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

রাজারহাটে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত