বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দেশের হাম পরিস্থিতিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে মূল্যায়ন করেছে। এরই মধ্যে সিলেট ও রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে দুই দিনে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
সিলেটে একদিনে তিন শিশুর মৃত্যু: নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট থেকে জানান, সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আরও ২৩ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত হয়েছে। শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মৃত শিশুরা হলো- সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা, সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গে মোট আট শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা এক জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে মোট ১৬৯ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গোয়ালন্দে আরেক শিশুর মৃত্যু: শেখ রাজীব প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে জানান, গোয়ালন্দ উপজেলায় হাম-রুবেলায় আক্রান্ত হয়ে আরিশা (১০ মাস) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটির বাবা উজ্জল ফকির জানান, প্রায় এক মাস আগে মেয়ে হাম-রুবেলায় আক্রান্ত হয়। প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মারুফ হাসান জানান, সারাদেশে হাম-রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে গোয়ালন্দে এই প্রথম কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ করলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। দেশের বিভিন্ন স্থানে হামের প্রকোপ বাড়ায় শিশুদের টিকাদানে জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন