জাতিসংঘের স্থায়ী ফোরামের ২৫তম অধিবেশনে আদিবাসী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে উপস্থাপিত বক্তব্য ‘ভুল তথ্য ও রাষ্ট্রবিরোধী’ দাবি করে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তার অঙ্গসংগঠনগুলো।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমা জাতিসংঘের ওই অধিবেশনে ‘ভুল তথ্য ও রাষ্ট্রবিরোধী বিভ্রান্তিমূলক বক্তব্য’ উপস্থাপন করেছেন।
বক্তাদের দাবি, পাহাড়ে বাঙালি ও উপজাতিদের সহাবস্থান নষ্ট করার চেষ্টা চলছে। তারা আরও অভিযোগ করেন, পাহাড়ের শান্তিরক্ষায় নিয়োজিত সেনাবাহিনীকে সরানোর পরিকল্পনা করছে কিছু সশস্ত্র আঞ্চলিক সংগঠন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর হোসেন, খাগড়াছড়ি যুব পরিষদের সভাপতি মো. জালাল আহমেদ ও ছাত্র পরিষদের সাবেক সভাপতি সুমন আহমেদ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে সঠিক তথ্য উপস্থাপনের দাবি জানান। এ ধরনের ‘বিভ্রান্তিকর বক্তব্য’ থেকে বিরত থাকার আহ্বান জানান।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন