সংবাদ

খাল কেটে শামা ওবায়েদ বললেন, জবাবদিহিতায় ছাড় নয়

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম

খাল কেটে শামা ওবায়েদ বললেন, জবাবদিহিতায় ছাড় নয়
নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন

‘দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়। কর্মকর্তারা কোনো প্রকার চাপ ছাড়াই স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেছেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু খাল খনন নয়, সরকারের যেকোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে দল-মত নির্বিশেষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ উন্নয়নমূলক কাজে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও জোর দেন তিনি।

খনন কাজ উদ্বোধনের আগে নগরকান্দা থানা আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।  শামা ওবায়েদ বলেন, ‘একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদকমুক্ত সমাজ অপরিহার্য।’

একই দিনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্থানীয় কৃষকদের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্প্রে মেশিন বিতরণ করেন তিনি। কৃষকদের উৎপাদন বাড়াতে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন, তবে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতায় কোনো ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

খাল কেটে শামা ওবায়েদ বললেন, জবাবদিহিতায় ছাড় নয়

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

‘দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়। কর্মকর্তারা কোনো প্রকার চাপ ছাড়াই স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেছেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু খাল খনন নয়, সরকারের যেকোনো উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে দল-মত নির্বিশেষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ উন্নয়নমূলক কাজে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেও জোর দেন তিনি।

খনন কাজ উদ্বোধনের আগে নগরকান্দা থানা আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।  শামা ওবায়েদ বলেন, ‘একটি সমৃদ্ধ জাতি গঠনে মাদকমুক্ত সমাজ অপরিহার্য।’

একই দিনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে স্থানীয় কৃষকদের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্প্রে মেশিন বিতরণ করেন তিনি। কৃষকদের উৎপাদন বাড়াতে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন, তবে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতায় কোনো ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত