এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী শিরতাজ জেবিন তার অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে নির্মাতা কেএম সোহাগ রানা পরিচালিত ধারাবাহিক নাটক দেনা পাওনা-এ ‘নাবিলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
এই নাটকে জনপ্রিয় অভিনেত্রী সুষমা সরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা
শিরতাজের জন্য ছিল অত্যন্ত
আনন্দদায়ক ও শিক্ষণীয়। তিনি
জানান, ভবিষ্যতে সুষমা সরকারের সঙ্গে আরও কাজ করার
প্রবল ইচ্ছা রয়েছে তার।
শিরতাজ
জেবিন বলেন, “‘দেনা পাওনা’ আমার
অভিনয় জীবনের একটি মাইলফলক। এই
নাটকের কারণে আমি দর্শকদের কাছ
থেকে অনেক ভালোবাসা পাচ্ছি।
যেখানে যাচ্ছি, সেখানেই এই নাটকের প্রসঙ্গ
উঠছে। এটি একজন শিল্পী
হিসেবে আমার জন্য বড়
প্রাপ্তি। আমি নির্মাতা রানা
ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।”
সহশিল্পী
সুষমা সরকারকে নিয়ে তিনি আরও
বলেন, “দিদির সঙ্গে কাজ করে ভীষণ
ভালো লেগেছে। তিনি আমাকে অনেক
স্নেহ করেন। পহেলা বৈশাখে একটি অনুষ্ঠানে তার
সঙ্গে দেখা হয়েছিল, তার
আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। তিনি থিয়েটারের অভিজ্ঞ
শিল্পী, তাই তার কাছ
থেকে অনেক কিছু শেখার
সুযোগ রয়েছে। ভবিষ্যতে আবারও তার সঙ্গে কাজ
করার অপেক্ষায় আছি।”
অন্যদিকে
সুষমা সরকার বলেন, “শিরতাজ নতুন হিসেবে খুব
ভালো করছে। তার আগামীর জন্য
আমার শুভকামনা রইল।” যদিও ‘দেনা পাওনা’ ধারাবাহিকের
নিয়মিত প্রচার শেষ হয়েছে, তবে
দর্শকদের জন্য সুখবর—আগামী
মে মাসে কোরবানির ঈদ
উপলক্ষে নাটকটির বিশেষ পর্বের শুটিং শুরু হবে। ঈদে
প্রচারের জন্য নির্মিত এই
বিশেষ পর্ব নিয়েও বেশ
উচ্ছ্বসিত শিরতাজ। এদিকে, নিজের নতুন কাজ নিয়েও
ব্যস্ত সময় পার করছেন
তিনি।
শিরতাজ
জানান, শিগগিরই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর নতুন
একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন। সব
মিলিয়ে, ধারাবাহিক নাটক, ঈদ স্পেশাল এবং
নতুন প্রজেক্ট সবকিছু মিলিয়ে ক্যারিয়ারের ব্যস্ত ও সম্ভাবনাময় সময়
পার করছেন শিরতাজ জেবিন।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন