সংবাদ

টি-সিরিজে ইমরানের গান ‘তওবা ইশক তেরা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

টি-সিরিজে ইমরানের গান ‘তওবা ইশক তেরা’

বাংলাদেশের সংগীতশিল্পী ইমরান মাহমুদুল শুরু করলেন ক্যারিয়ারের নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো ভারতের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করলেন তিনি। এই ব্যানার থেকেই প্রকাশ পাচ্ছে তার নতুন গানতওবা ইশক তেরা

শিল্পী নিজেই জানিয়েছেন, ২০ এপ্রিল টি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয়। দীর্ঘদিন ধরে দেশের সংগীতাঙ্গনে সফলতার সঙ্গে কাজ করে আসা ইমরান মাহমুদুল একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন তিনি।

তওবা ইশক তেরাগানটির কথায় রোমান্টিক আবহ তৈরি করেছেন বারিশ এবং সংগীতায়োজন করেছেন রূপক তিয়ারি।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক সুর, নতুন ধাঁচের উপস্থাপনা এবং আন্তর্জাতিক মানের প্রযোজনার কারণে গানটি শ্রোতাদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।

উল্লেখ্য, গত বছরই টি-সিরিজের সঙ্গে ইমরান মাহমুদুলের আনুষ্ঠানিক চুক্তির খবর প্রকাশ্যে আসে। তখন থেকেই ভক্তদের মধ্যে তার নতুন কাজ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পাচ্ছেতওবা ইশক তেরা

জানা গেছে, এই ব্যানারে ইমরান মাহমুদুলের আরও কয়েকটি গান পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। ফলে দুই বাংলার সংগীতপ্রেমীদের জন্য সামনে আসছে নতুন নতুন চমক। সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে এই যাত্রা ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ারকে আরও বিস্তৃত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

টি-সিরিজে ইমরানের গান ‘তওবা ইশক তেরা’

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত