নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। খাবারের ‘সন্দেহজনক গন্ধ’ পেয়ে তিনি দুইটি নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।
প্রতিমন্ত্রী বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার পর্যবেক্ষণ করেন এবং শিশুদের পড়ালেখার অবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি খাবারের মান নিয়ে ঠিকাদারের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেন। খাবারের মানের উন্নতি না হলে কার্যাদেশ বাতিলের হুশিয়ারিও দেন।
পরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে ‘সন্দেহজনক গন্ধ’ পাওয়ায় দুটি স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, ‘আজকে বিদ্যালয়ে সাপ্লাইয়ারদের দেওয়া মিড ডে মিলের খাবার পর্যবেক্ষণ করেছি। খাবারে কিছু ত্রুটি পেয়েছি। শিশুদের দেওয়া মিড ডে মিলে যাতে কোনো ত্রুটি না থাকে এবং শিশুরা যাতে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে বিদ্যালয়ে নিয়মিত আসে- সেজন্যই আমরা সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি।’
মন্ত্রী আরও বলেন, ‘মিড ডে মিলের খাবারের মান নিয়ে যত অভিযোগ পেয়েছি, তা আমি নিজে র্যান্ডমলি পরিদর্শন করছি। এটা নিয়ে ক্যাবিনেট চিন্তিত। আমরা শক্তভাবে মনিটরিং করছি। প্রয়োজনে পুরো স্ট্রাকচার বদলে দেওয়া হবে।’
শিক্ষাকারিকুলামে বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী সমান্তরাল কারিকুলাম নিয়ে কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ বা আইভি মিডিয়ামের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়ন করা হবে।’
এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ রাসেদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে ‘৭১-এর মহান স্বাধীনতা ও ২৪-এর জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন