আমদানি করা পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে এক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সংশ্লিষ্ট সব সেবা চালু থাকবে।
শনিবার
রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত এক স্টেকহোল্ডার গণশুনানিতে
প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব ওবায়দুর রহমান
এই বিশেষ নির্দেশনা প্রদান করেন। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেওয়া এই সিদ্ধান্তের ফলে
বন্দরে আমদানি করা পণ্যের ছাড়পত্র
পাওয়া এখন আরও সহজ
ও দ্রুততর হবে।
গণশুনানিতে
শিল্প সচিব ওবায়দুর রহমান
বলেন, "আমদানি করা পণ্যের দ্রুত
খালাস নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের
বন্দরে ড্যামারেজ থেকে রক্ষা করতে
সাপ্তাহিক ছুটির দিনেও বিএসটিআইর সংশ্লিষ্ট সেবা চালু রাখতে
হবে। সরকার নিজে ব্যবসা করে
না, বরং ব্যবসায়ীদের প্রয়োজনীয়
নীতি সহায়তা ও পরিবেশ তৈরি
করে দেয়। দেশের উন্নয়নের
গতি বজায় রাখতে ব্যবসায়ীদের
যেকোনো সমস্যায় সরকার পাশে থাকবে।"
তিনি
আরও নির্দেশ দেন, সিটিজেন চার্টারে
নির্ধারিত সময়ের চেয়েও কম সময়ে যেন
পণ্য ছাড়পত্র দেওয়া হয়, সে বিষয়ে
কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।
বিএসটিআইর
মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এম এ কামাল
বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত
এই শুনানিতে প্রাণ-আরএফএল, স্কয়ার, সিটি গ্রুপ, ওয়ালটন
ও এসিআইসহ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায়
নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ
এবং ফুড গ্রেড কালার
ব্যবহারের আগে বিএসটিআই ল্যাবরেটরিতে
পরীক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া
লাইভ বেকারিগুলোতে অভিযান জোরদার এবং এসআরও প্রকাশের
সময়সীমা কমানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।
ব্যবসায়ীদের
আশ্বস্ত করে বিএসটিআই মহাপরিচালক
বলেন, "আপনারা আমাদের সেবাগ্রহীতা এবং দেশের অর্থনীতির
মূল চালিকাশক্তি; আপনাদের সেবায় কোনো ঘাটতি থাকলে
আমরা জবাবদিহি করতে বাধ্য। আমরা
আপনাদের সুবিধার্থে এসআরও প্রকাশকাল কমিয়ে আনা এবং পণ্যের
মান প্রণয়ন প্রক্রিয়া আরও সহজ করতে
কাজ করছি।"
গণশুনানিতে
আলোচিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে
দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানটি শেষ
হয়।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন