সংবাদ

ইসলামি সামাজের অবস্থান কর্মসূচি

খিলাফতভিত্তিক সমাজ গঠনের আহ্বান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পিএম

খিলাফতভিত্তিক সমাজ গঠনের আহ্বান

খিলাফতভিত্তিক সমাজ গঠনের আহ্বান জা‌নি‌য়ে‌ছে 'ইসলামি সামাজ'।

​রাজধানীর শাহবাগে শনিবার ‘ইসলামি সমাজের’ উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে এ আহ্বান জানায় সংগঠন‌টি। দারসুল কোরআনের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে সার্বিক নেতৃত্ব দেন ইসলামি সামাজের আমির সৈয়দ হুমায়ুন কবির। তিনি উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে ঈমান ও ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন।
​কর্মসূচিতে বক্তারা সমাজ ও রাষ্ট্রে ইসলামের ন্যায়ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে একটি সুন্দর সমাজ গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশেষ করে খিলাফতভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরেন বক্তারা।
​বক্তব্য প্রদানকালে সৈয়দ হুমায়ুন কবির বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্র পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষের প্রণীত আইন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে সমগ্র মানবজাতি আজ নানামুখী সংকটের মুখে পড়েছে।
তিনি আরও মন্তব্য করেন, মানুষের তৈরি আইনের শাসনের কারণেই সমাজে অস্থিরতা ক্রমাগত বাড়ছে এবং মানুষের জীবন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশটি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

খিলাফতভিত্তিক সমাজ গঠনের আহ্বান

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত