দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি নামল। রোববার (২৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে বৃষ্টি শুরু হয়। কোথাও হালকা, কোথাও গুঁড়ি গুঁড়ি- আস্তে আস্তে গোটা রাজধানীতে ছড়িয়ে পড়ে।
সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুরের দিকে কিছু এলাকায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে বিকেল ৪টা সোয়া ৪টার দিকে বিভিন্ন এলাকায় বৃষ্টি নামলে দীর্ঘ তাপদাহে স্বস্তি পায় মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে।
বিকেল ৩টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় তা নেমে দাঁড়ায় ২২ ডিগ্রিতে। মাত্র তিন ঘণ্টায় তাপ কমেছে ১২ ডিগ্রি। আর এই স্বস্তির পেছনে একমাত্র কারণ- বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর জানান, ঢাকায় আজ ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এই বৃষ্টিই তাপমাত্রা কমিয়ে দিয়েছে।
তবে রাতে বৃষ্টির আর বেশি সম্ভাবনা নেই। তরিফুল নেওয়াজ কবীর বলেন, ‘বৈশাখী বৃষ্টির ধরন এমনই। প্রচণ্ড গরমের পর হঠাৎ প্রবল বৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়। তবে গ্রীষ্মকাল, তাই গরম আবার ফিরবে।’
শুধু ঢাকা নয়, আগের রাত থেকেই বৃষ্টি শুরু হয় উত্তরের জেলা রংপুর ও আশপাশের এলাকায়। রংপুরের এই মেঘ ধীরে ধীরে ময়মনসিংহ ও রাজশাহীর দিকে সরে যায়।একটি অংশ রাজধানী ও এর আশপাশে চলে আসে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সোমবার বিকেলেও বৃষ্টি হতে পারে রাজধানীতে। এপ্রিল মাসের প্রায় পুরোটা সময় থেকেই থেমে থেমে এভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের বড় আশঙ্কা নেই আপাতত।আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টির পর ফের বাড়তে পারে তাপমাত্রা।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন