সংবাদ

সরকারি সেবায় হয়রানি বন্ধে গাইবান্ধায় দুদকের গণশুনানি

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম

সরকারি সেবায় হয়রানি বন্ধে গাইবান্ধায় দুদকের গণশুনানি
গাইবান্ধায় ১১ মে দুদকের গণশুনানি উপলক্ষে অভিযোগ গ্রহণ বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। ছবি : সংবাদ

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে হয়রানি বা দুর্নীতির শিকার হওয়া নাগরিকদের সরাসরি অভিযোগ শুনতে গাইবান্ধায় ‘গণশুনানি’র আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১১ মে সোমবার সকাল ৯টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এই উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হবে।

গণশুনানি উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অভিযোগ গ্রহণ বুথের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এবং ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম শুরু হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, গণশুনানিকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়, পৌর পার্কের পাবলিক লাইব্রেরি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে তিনটি অভিযোগ গ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। ভুক্তভোগীরা নির্দিষ্ট ফরমে এসব বুথে তাদের অভিযোগ জমা দিতে পারবেন।

গণশুনানিতে জেলা সদরের প্রায় সব সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, সরকারি হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ, বিদ্যুৎ বিভাগ, শিক্ষা অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং পৌরসভা। ঘুষ দাবি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ ও সম্পদ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মতো সুনির্দিষ্ট অভিযোগগুলো সরাসরি দুদক কর্মকর্তাদের সামনে তুলে ধরা যাবে।

অভিযোগ বুথ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শাহ আজমীর শরিফ মারজি, গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আবদুস সালাম, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান স্বপন ও অধ্যক্ষ জহুরুল কাইয়ুম প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সরকারি সেবায় হয়রানি বন্ধে গাইবান্ধায় দুদকের গণশুনানি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত