সংবাদ

গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এক বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে গুলশান- নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে ওই নারীকে মৃত অবস্থায় নিয়ে আসা হলে বিষয়টি জানাজানি হয়।

নিহত ওই নারীর নাম শামীম সালিম কাসিম, যার বয়স ৬৭ বছর বলে জানা গেছে। তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের পার্ক রোডের একটি বাসায় বসবাস করতেন। সকালে তাকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) মোখলেসুর রহমান গণমাধ্যমকে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা লোকমুখে এবং প্রাথমিকভাবে শুনেছি যে একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুরো ঘটনাটি এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন এবং তদন্ত শুরু করেছেন। তারা বিস্তারিত তথ্য জানালে আমরা মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলতে পারবো।

পুলিশ জানায়, এদিকে পুলিশ ওই নারীর বাসভবন আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে পুলিশ নিহতের পরিচয় এবং তিনি বাংলাদেশে কী কারণে অবস্থান করছিলেন সেই বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গুলশানে বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এক বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে গুলশান- নম্বরের কন্টিনেন্টাল হাসপাতালে ওই নারীকে মৃত অবস্থায় নিয়ে আসা হলে বিষয়টি জানাজানি হয়।

নিহত ওই নারীর নাম শামীম সালিম কাসিম, যার বয়স ৬৭ বছর বলে জানা গেছে। তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের পার্ক রোডের একটি বাসায় বসবাস করতেন। সকালে তাকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) মোখলেসুর রহমান গণমাধ্যমকে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা লোকমুখে এবং প্রাথমিকভাবে শুনেছি যে একজন বিদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুরো ঘটনাটি এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। আমাদের অফিসাররা ঘটনাস্থলে গেছেন এবং তদন্ত শুরু করেছেন। তারা বিস্তারিত তথ্য জানালে আমরা মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলতে পারবো।

পুলিশ জানায়, এদিকে পুলিশ ওই নারীর বাসভবন আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে পুলিশ নিহতের পরিচয় এবং তিনি বাংলাদেশে কী কারণে অবস্থান করছিলেন সেই বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত