সংবাদ

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ এএম

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩
ছবি : সংবাদ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। সোমবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ব্যাপারীরহাট বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামের সাদিয়া (৮), নুরন্নবী (২৮) এবং মাইক্রোবাসের চালক লিমন মিয়া (২৮)। আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি রংপুর থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে ভূরুঙ্গামারীতে ফিরছিল। পথে বাঁশেরতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ হিল জামান জানান, অতিরিক্ত গতি বা অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। সোমবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের ব্যাপারীরহাট বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামের সাদিয়া (৮), নুরন্নবী (২৮) এবং মাইক্রোবাসের চালক লিমন মিয়া (২৮)। আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি রংপুর থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে ভূরুঙ্গামারীতে ফিরছিল। পথে বাঁশেরতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ হিল জামান জানান, অতিরিক্ত গতি বা অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত