সংবাদ

৫ মে পর্যন্ত বৃষ্টির আভাস

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম

৫ মে পর্যন্ত বৃষ্টির আভাস

৫ মে পর্যন্ত বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে, আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে, গতকাল বুধবার (২৯ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সারাদেশে অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

৫ মে পর্যন্ত বৃষ্টির আভাস

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

৫ মে পর্যন্ত বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে, আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে, গতকাল বুধবার (২৯ এপ্রিল) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সারাদেশে অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত