সংবাদ

প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন কাটলো প্রথম কক্সবাজার সফরে

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:০০ পিএম

প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন কাটলো প্রথম কক্সবাজার সফরে
পাতলী খাল পুনঃখনন উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে কৃষকসহ দেশের সবার ভাগ্য বদলাতে বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দেশে ‘অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করতে’ বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে বলে অভিযোগ তুলেছেন সরকারপ্রধান। 

তিনি বলেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেট বিরোধী দল ‘মানে না’। যে বাজেটে মদের দাম বাড়ানো হয়, সিগারেটের দাম বাড়ানো হয়, সে বাজেটও তাদের ‘পছন্দ নয়’। বিরোধী দলের লক্ষ্য দেশের মানুষের ‘পাশে দাঁড়ানো নয়’। তাদের উদ্দেশ্য দেশে ‘অস্থিতিশীতা-অশান্তি তৈরি করা’। 

শনিবার (১৩ জুন) কক্সবাজার সফরে গিয়ে সমাবেশে তারেক রহমান এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তার প্রথম কক্সবাজার সফর। খাল খনন, বৃক্ষরোপণ, কবর জিয়ারত, সুধী সমাবেশ, জনসভাসহ নানা কর্মসূচি ছিল তার এ সফরে।

এদিন, সকালে আকাশপথে কক্সবাজারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। এরপর সরকারপ্রধান পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন, অংশ নেন সুধী সমাবেশে।

এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তিনি।

এরপরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। চকরিয়ার জনসভা শেষে তিনি কক্সবাজারে লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করেন। প্রধানমন্ত্রী হিসেবে শনিবার প্রথমবার কক্সবাজার সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বাজেটের পর কোন জিনিসের ‘দাম বাড়েনি’

সকালে কক্সবাজারর সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতিলী খাল পুন:খনন কাজ উদ্বোধনের পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “খবরের কাগজগুলোতে দেখলাম, আলহামদুলিল্লাহ, এইবার বাজেটের পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি। “কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই দুইদিন আগের বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই. দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।”

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, “বিরোধী দল বলছে যে এই বাজেট তারা মানে না, এই গণবিরোধ বাজেট তারা মানে না। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?”

সংসদ নেতা তারেক রহমান বলেন, “তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীতা-অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।’’

বাজেট সংশোধনের দাবি জামায়াতের

গত বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন এ বাজেট সবার জন্য।

অন্যদিকে বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেটকে ‘অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী’ এবং বাস্তবায়ন অযোগ্য ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। বাজেট ঘোষণার পরদিন শুক্রবার জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “অবিলম্বে এই উচ্চাভিলাষী ও লুটপাটনির্ভর বাজেট সংশোধন করে বিনিয়োগবান্ধব, কর্মসংস্থানমুখী ও জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।”

এটিও বিরোধী দলের পছন্দ নয়

প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে দেশি শিল্প সুরক্ষায় নেওয়া পদক্ষেপ তুলে বলেন, “বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কিন্তু কৃষির সাথে সাথে আমাদেরকে শিল্প-বাণিজ্য গড়ে তুলতে হবে এবং সে কারণেই শিল্প-বাণিজ্য যদি গড়ে উঠতে পারে আমাদের সন্তানদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চাকরিবাকরি, ব্যবসা-বাণিজ্য করতে পারবে এবং সে কারণেই দেশীয় সকল শিল্প দেশে উৎপন্ন হয়, যে সকল দ্রব্য দেশে উৎপাদিত হয় একই জিনিস যেগুলো বিদেশ থেকে আসে সেগুলোর ওপরে আমরা ট্যাক্স বাড়িয়েছি। যাতে করে দেশে যেই দ্রব্যটি উৎপাদিত হচ্ছে সেই দ্রব্যটি যারা উৎপাদন করে, সেই শিল্প কারখানাটি যাতে সাপোর্ট পেতে পারে তার ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। এটিও বিরোধী দলের পছন্দ নয়।”

দেশের মালিক কোনো দল নয়

সরকারপ্রধান বলেন, “আমি বলতে চাই যে, এদেশের মালিক আপনারা। দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের ২০ কোটি জনগণ।” ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে তারেক রহমান বলেন, “এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি এই দেশকে গড়লে আমরাই ভালো থাকবো, আমাদের সন্তানরাই শান্তিতে থাকতে পারবে। এই দেশকে যদি আমরা গড়তে না পারি তাহলে আমাদের সন্তানরা দুঃখ-কষ্টে থাকবে। কেউ কি চায় নিজের সন্তান কষ্টে থাকুক? কেউ আমরা চাই না। সেজন্যই আমরা একটি কথাই বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

পাতিলী খাল পুনঃখনন

খালখনন কর্মসূচির অংশ হিসেবে এবার কক্সবাজারের পাতিলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কার্যক্রমে অংশ নেন তারেক রহমান। সুধী সমাবেশে অংশগ্রহণের আগে সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কার্যক্রমের সূচনা করেন। পরে খাল পাড়ে একটি কাঠ বাদামের চারা রোপণ করেন তিনি।

৪৮ বছর আগে ১৯৭৯ সালের নভেম্বর মাসে তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিএমখালীতে এসে কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল খনন কাজের সূচনা করেছিলেন। তখন এই খালের পানির আওতায় আসে প্রায় ১২ হাজার হেক্টর অনাবাদি জমি। সেই সময়ে জিয়াউর রহমান খালপাড়ে একটি খেজুর গাছ রোপণ করেন, যা কালের সাক্ষী হয়ে এখনো বেঁচে আছে।

ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র

দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজার এলাকায় ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ডুলহাজারা ও মালুমঘাটের কর্মসূচি শেষ করে সরকারপ্রধান ওয়াসিমের কবর প্রাঙ্গণে যান।

পরে প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় ‘শহীদ’ পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন তারেক রহমান।

ওয়াসিমের বাবার নাম শফিউল আলম। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ‘পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘষের্’ নিহত হন চট্টগ্রাম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম। তিনি কলেজ ছাত্রদলের সদস্য ছিলেন।

পেকুয়া পৌরসভা, মাতামুহুরী উপজেলা উদ্বোধন

বিকেলে প্রথমে পেকুয়া পৌরসভা এবং পরে সন্ধ্যায় নতুন উপজেলা মাতামুহুরী ও থানা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসব অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা সরকারপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন।

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৌরসভা প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বেগম খালেদা জিয়া ২৫ বছর আগে পেকুয়া উপজেলার উদ্বোধন করেছিলেন, আজ বিএনপি ২৫ বছর পর পেকুয়া পৌরসভার উদ্বোধন করল। বিএনপি সবসময় জনগণের জন্য কাজ করে এটাই তার প্রমাণ। বিএনপি জনগণের কল্যাণের জন্য কাজ করে।”

এরপর মাতামুহুরী নতুন উপজেলা ও থানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

একদিনের সফরে কক্সবাজারে এসে দিনের অন্যান্য কর্মসূচি শেষে জেলা বিএনপি আয়োজিত চকরিয়ায় জনসভা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাতে পৌর বাস টার্মিনালের সামনের এ সমাবেশ মঞ্চে গিয়ে পৌঁছান তিনি। সভায় স্থানীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বক্তৃতা দেন বিএনপি প্রধান। তার বক্তব্য শুনতে বিকেল থেকে হাজারো মানুষ সভাস্থলে অপেক্ষায় ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন কাটলো প্রথম কক্সবাজার সফরে

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত