বর্ষাকালে চুল পড়ার সমস্যা প্রতিরোধে এখন থেকেই সচেতন হওয়া জরুরি। এই সময় বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়া এবং অতিরিক্ত ঘামের কারণে মাথার ত্বকে ফাঙ্গাল ইনফেকশন, খুশকি এবং চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়। ফলে অন্য সময়ের তুলনায় এই ঋতুতে চুল পড়ার হার বেশ বেড়ে যায়। এটি নতুন কোনো সমস্যা না হলেও, এড়াতে চাইলে এখন থেকেই চুলের যত্নে নজর দেওয়া প্রয়োজন।
বর্ষায়
বাড়তি আর্দ্রতা ও মাথার ত্বকে ঘাম জমার কারণে চুলের গোড়া ধীরে ধীরে দুর্বল হয়ে
পড়ে। একইসঙ্গে ঘাম ও তেল জমে চুলের ফলিকলের মুখ বন্ধ হয়ে যায়, যার ফলে চুল পড়ার
পাশাপাশি ফুসকুড়ি, চুলকানি ও খুশকির মতো সমস্যাও দেখা দেয়। তাই চুলের গোড়া
মজবুত রাখতে এখন থেকেই পরিচর্যা শুরু করা উচিত।
চলুন জেনে
নেওয়া যাক বর্ষায় চুল পড়া কমাতে যা করণীয়:
১. নিয়মিত
তেল মালিশ করুন
চুলের গোড়া
মজবুত করতে এবং চুল পড়া কমাতে নিয়মিত তেল মালিশের অভ্যাস গড়ে তোলা জরুরি।
যেকোনো হেয়ার অয়েলই চুলে পুষ্টি জোগায়, তবে এক্ষেত্রে ভৃঙ্গরাজের তেল বিশেষভাবে
উপকারী। চুল পড়া কমাতে এটি বেশ কার্যকর একটি উপাদান।
২. ঘরে
তৈরি সিরাম ব্যবহার করুন
কালোজিরার
তেল ও পেঁয়াজের তেল একসঙ্গে মিশিয়ে সহজেই একটি সিরাম তৈরি করা যায়। এই মিশ্রণ
থেকে কয়েক ফোঁটা নিয়ে স্ক্যাল্পে ভালোভাবে মালিশ করতে হবে। সপ্তাহে দুই থেকে
তিনবার এই সিরাম ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়াও কমে আসবে।
৩. হেয়ারপ্যাক
লাগান
ঘরে তৈরি
হেয়ারপ্যাকও চুল পড়া রোধে সহায়ক ভূমিকা রাখতে পারে। নারিকেল তেলের সঙ্গে
পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগালে চুলের গোড়া মজবুত হয় এবং স্ক্যাল্পে
প্রয়োজনীয় পুষ্টি পৌঁছায়। এছাড়া মেথির পেস্টের সঙ্গে টকদই মিশিয়েও একটি
কার্যকর হেয়ার মাস্ক তৈরি করা সম্ভব, যা চুলের নানা সমস্যা সমাধানে সাহায্য করে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন