সংবাদ

সরকার-বিরোধী মিলে টেবিল চাপড়ালো বেনজীরের গ্রেপ্তারে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

সরকার-বিরোধী মিলে টেবিল চাপড়ালো বেনজীরের গ্রেপ্তারে
ছবি : সংগৃহীত

দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর সংসদে উপস্থাপন করলে সরকারি ও বিরোধী উভয় পক্ষের সংসদ সদস্যরাই টেবিল চাপড়িয়ে তা স্বাগত জানিয়েছেন।

রোববার (১৪ জুন) দুপুরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য তুলে ধরেন।

বিরোধী দল থেকেও সাড়া পেয়ে বিস্ময় প্রকাশ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, ‘সাধারণত স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাঁড়ান তখন একদিক থেকে টেবিল চাপড়ানো আসে। কিন্তু আজকে দেখলাম ক্রস দ্য পার্টি লাইন, সবাই আপনাকে উৎসাহ দিচ্ছেন কথা বলার জন্য।’

তিনি আরও বলেন, ‘এটা একটা বড় খবর, বাংলাদেশের জন্য।’

বেনজীরের গ্রেপ্তারের খবর জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটি বিষয়ে দুই মিনিটের অনুমতি চান। তিনি বলেন, ‘৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়া যায়। যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটা বিষয়ে বলতে পারবো? দুই মিনিট সময় লাগবে।’

এ সময় ডেপুটি স্পিকার তাকে কথা বলার অনুমতি দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী রসিকতা করে বলেন, ‘মাননীয় স্পিকার, এ বিষয়ে আমার এই দিকেই তালি হবে, ওই দিকে তালি হবে- এই নিশ্চয়তা দিতে পারছি না।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

সরকার-বিরোধী মিলে টেবিল চাপড়ালো বেনজীরের গ্রেপ্তারে

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের খবর সংসদে উপস্থাপন করলে সরকারি ও বিরোধী উভয় পক্ষের সংসদ সদস্যরাই টেবিল চাপড়িয়ে তা স্বাগত জানিয়েছেন।

রোববার (১৪ জুন) দুপুরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য তুলে ধরেন।

বিরোধী দল থেকেও সাড়া পেয়ে বিস্ময় প্রকাশ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, ‘সাধারণত স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাঁড়ান তখন একদিক থেকে টেবিল চাপড়ানো আসে। কিন্তু আজকে দেখলাম ক্রস দ্য পার্টি লাইন, সবাই আপনাকে উৎসাহ দিচ্ছেন কথা বলার জন্য।’

তিনি আরও বলেন, ‘এটা একটা বড় খবর, বাংলাদেশের জন্য।’

বেনজীরের গ্রেপ্তারের খবর জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটি বিষয়ে দুই মিনিটের অনুমতি চান। তিনি বলেন, ‘৩০০ বিধিতে একটি বিবৃতি দেওয়া যায়। যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটা বিষয়ে বলতে পারবো? দুই মিনিট সময় লাগবে।’

এ সময় ডেপুটি স্পিকার তাকে কথা বলার অনুমতি দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী রসিকতা করে বলেন, ‘মাননীয় স্পিকার, এ বিষয়ে আমার এই দিকেই তালি হবে, ওই দিকে তালি হবে- এই নিশ্চয়তা দিতে পারছি না।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত