সংবাদ

ডাচদের হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

ডাচদের হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ছবি : সংগৃহীত

ম্যাচের শুরুতে একটি জীবন পেয়েই ঝড় তোলেন জুহেইরিয়া ফেরদৌস জয়িতা। তার আক্রমণাত্মক ফিফটির পর কিছু উইকেট দ্রুত হারালেও শারমিন আক্তার সুপ্তা ধীরস্থিরভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বার্মিংহামের এজবাস্টনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে প্রত্যাশিত ফলাফলেই নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক বাবেট ডে লেডের ফিফটির সুবাদে ডাচরা সংগ্রহ করে ১৩৯ রান। জবাব দিতে নেমে জুহেইরিয়ার ৩৩ বলে ৫০ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত সময়ের ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

জুহেইরিয়ার ফিফটির পাশাপাশি সুপ্তার ৩২ বলে ৩৭ রানের অবদানও ছিল গুরুত্বপূর্ণ। ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ রানের মাথায় ক্যাচ তুলে দিলেও টিভি আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান জুহেইরিয়া। এরপর দিলারা আক্তারকে এক প্রান্তে রেখে আক্রমণের ধার বাড়াতে থাকেন তিনি। প্রথমদিকে কিছুটা সময় নিলেও বড় শটে দ্রুতই তা পুষিয়ে নেন।

পাওয়ার প্লেতে দলকে শক্ত ভিত গড়ে দেওয়ার পর ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। স্লগ সুইপে ফিফটি ছোঁয়ার ঠিক পরের বলেই আউট হয়ে যান তিনি। ৩৩ বলের ইনিংসে ৭টি চারের সঙ্গে ২টি ছক্কা মারেন জুহেইরিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরগুলোতে বাংলাদেশের জয় ছিল মাত্র ৩টি। চতুর্থ এই জয়ের ভিত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসার মারুফা আক্তার, রিতু মনি ও ফারিহা তৃষ্ণা। মারুফা ৩২ রান খরচায় নেন ২ উইকেট, তৃষ্ণা ৩১ রানে নেন ১ উইকেট। মিডিয়াম পেসে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট নেন রিতু মনি। স্পিনাররাও উইকেটের ভাগ পেয়েছেন।

লক্ষ্য তাড়ায় জুহেইরিয়ার ঝড়ো ইনিংসের পর কিছুটা ছন্দ হারায় বাংলাদেশ। বিনা উইকেটে ৬৭ রান থেকে ৮৫ রানের মধ্যে ৪টি উইকেট হারায় দলটি, যার মধ্যে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথম বলেই আউট হন। চাপের মুখে দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নেন সুপ্তা, যিনি সাম্প্রতিক সময়ে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সেরা ব্যাটার হিসেবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন।

এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। কিন্তু ইনিংসের শুরুতেই বিপদে পড়ে তারা - মারুফা ও ফারিহার বোলিংয়ে ৩৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দলটি। তিন নম্বরে নামা ডে লেড একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা ব্যর্থ হন। শেষদিকে ডে লেড নিজেই রান আউটে আউট হলে নেদারল্যান্ডসের সংগ্রহ আর বড় হতে পারেনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

ডাচদের হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত