সংবাদ

ফরিদপুরে কলাবাগানে মিলল নিখোঁজ শিশুর বিবস্ত্র লাশ

জেলা বার্তা পরিবেশক, ফরিদপুর
জেলা বার্তা পরিবেশক, ফরিদপুর
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম

ফরিদপুরে কলাবাগানে মিলল নিখোঁজ শিশুর বিবস্ত্র লাশ
ফরিদপুরে কলাবাগান থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার। ছবি : সংবাদ

ফরিদপুরে নিখোঁজের সাত দিন পর আইরিন আক্তার কবিতা (৮) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশ্চিমপাড়ার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কবিতা বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উদ্ধারের সময় লাশটির মুখ তার নিজের কাপড় দিয়ে ঢাকা এবং শরীর বিবস্ত্র অবস্থায় ছিল। লাশটি পচে বিকৃত হয়ে গেছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

কবিতার চাচা আবদুল আলীম জানান, গত ২৪ এপ্রিল দুপুরে কবিতা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ২৫ এপ্রিল তার বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে স্থানীয় দুই ব্যক্তি কলাবাগানে কাজ করতে গিয়ে পচা গন্ধ পান। পরে অনুসন্ধানের পর ঝোপের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান সংবাদকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ফরিদপুরে কলাবাগানে মিলল নিখোঁজ শিশুর বিবস্ত্র লাশ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরে নিখোঁজের সাত দিন পর আইরিন আক্তার কবিতা (৮) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশ্চিমপাড়ার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কবিতা বাখুন্ডা আদর্শ গ্রামের বাকা বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উদ্ধারের সময় লাশটির মুখ তার নিজের কাপড় দিয়ে ঢাকা এবং শরীর বিবস্ত্র অবস্থায় ছিল। লাশটি পচে বিকৃত হয়ে গেছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

কবিতার চাচা আবদুল আলীম জানান, গত ২৪ এপ্রিল দুপুরে কবিতা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ২৫ এপ্রিল তার বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে স্থানীয় দুই ব্যক্তি কলাবাগানে কাজ করতে গিয়ে পচা গন্ধ পান। পরে অনুসন্ধানের পর ঝোপের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান সংবাদকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত