সংবাদ

১ লাখ শিক্ষার্থীর ব্যাগ, ড্রেস ও জুতা দিচ্ছে বিজিএমইএ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

১ লাখ শিক্ষার্থীর ব্যাগ, ড্রেস ও জুতা দিচ্ছে বিজিএমইএ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এখন থেকে বিনামূল্যে স্কুল ব্যাগ, ড্রেস জুতা প্রদান করা হবে। এই কার্যক্রমে অংশীদার হিসেবে এগিয়ে এসেছে দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)

সংগঠনটি প্রাথমিকভাবে লাখ শিক্ষার্থীর জন্য ব্যাগ, ড্রেস জুতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। আগামী জুলাই মাস থেকেই দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ জুতা বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছিলো।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী . এহছানুল হক মিলন। তিনি জানান, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে এবং তারা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী এই উদ্যোগে অনুদান প্রদান করবে।

উদ্যোগটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে শিক্ষামন্ত্রী . এহছানুল হক মিলন বলেন, "তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এরই মধ্যে এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তারা নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদান দেবে।" মন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি আসবে।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা . মাহদী আমিন, বস্ত্র পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিজিএমইএ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

১ লাখ শিক্ষার্থীর ব্যাগ, ড্রেস ও জুতা দিচ্ছে বিজিএমইএ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত