সংবাদ

কুড়িগ্রাম সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

 জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম

কুড়িগ্রাম সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় মালামাল। ছবি : সংবাদ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গবাদিপশু এবং বিভিন্ন প্রকার পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গবাদিপশু এবং বিভিন্ন প্রকার পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত