সংবাদ

রাতে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম

রাতে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে
কালবৈশাখী মৌসুমে ঝড়ের তাণ্ডব। ছবি: সংগৃহীত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে। বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১টার মধ্যে এই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যেতে পারে। গতিবেগ হবে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার।

আবহাওয়া অফিস এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। দেশের বাকি অংশে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া থাকতে পারে। সেখানে নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কালবৈশাখী মৌসুমে এমন দমকা ঝড় স্বাভাবিক হলেও ৮০ কিলোমিটার বেগ যথেষ্ট ক্ষতি করতে পারে। খোলা জায়গায় থাকা মানুষজন ও নৌযানচালকদের দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাতে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে। বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাত ১টার মধ্যে এই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যেতে পারে। গতিবেগ হবে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার।

আবহাওয়া অফিস এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। দেশের বাকি অংশে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া থাকতে পারে। সেখানে নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কালবৈশাখী মৌসুমে এমন দমকা ঝড় স্বাভাবিক হলেও ৮০ কিলোমিটার বেগ যথেষ্ট ক্ষতি করতে পারে। খোলা জায়গায় থাকা মানুষজন ও নৌযানচালকদের দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত