সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে ৪০ জনের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
প্রার্থীতা বাতিলের ক্ষেত্রে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগ তুলেছে বর্তমান বার এসোসিয়েশন। এই মনোনয়ন বাতিল প্রক্রিয়া নিয়ে নির্বাচন সাব-কমিটি, বারের বর্তমান অ্যাডহক কমিটি এবং বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে মতবিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে।
প্রার্থীরা বলছেন, কোনো নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই 'ওপরের নির্দেশে' অবৈধভাবে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
অন্যদিকে নির্বাচন সাব-কমিটি বলছে, মনোনয়ন যাচাই-বাছাই করা তাদের কাজ নয়, এটি সম্পাদকের গণতান্ত্রিক দায়িত্ব।
তবে বারের অ্যাডহক কমিটি ও বিএনপি সমর্থিত আইনজীবীদের দাবি, ‘জুলাই যোদ্ধা’ ও সাধারণ আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) সিদ্ধান্ত এবং সরকারি গেজেট অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে দুপুর সোয়া একটায় প্রার্থীতা বাতিল হওয়া আইনজীবীদের প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিলো। কিন্তু পূর্বনির্ধারিত সময়ের আগেই সুপ্রীম কোর্টের এনেক্স ভবনের সামনে অবস্থান নেন বিএনপিপন্থী আইনজীবীরা। এরপর আর প্রেস ব্রিফিং-এ আসেননি প্রার্থীতা বাতিল হওয়া আইনজীবীরা। এরপর পূর্ব নির্ধারিত স্থানের কাছেই বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন।
‘স্ক্রুটিনির দায়িত্ব সেক্রেটারির, আমার নয়’
নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক ও সাবেক বিচারপতি মেফতাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মনোনয়ন যাচাই-বাছাই (স্ক্রুটিনি) করার দায়িত্ব নির্বাচন সাব-কমিটির নয়, বরং এটি বারের বর্তমান সেক্রেটারির গঠনতান্ত্রিক দায়িত্ব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক। গত ২৭ তারিখ তিনি সাব-কমিটি সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন।
এ সংক্রান্ত বিষয়ে একটি রেজুলেশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এরা আগের দিন একটা রেজুলেশন দিয়েছে। আমি বললাম রেজুলেশনটা কী আমাকে দাও। আমাকে গতকাল বিকেলে একটা রেজুলেশন দিয়েছে। এখন ওই রেজুলেশনের ভাষ্য অনুযায়ী যে বা যারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর বা স্বৈরাচারের দোসর যেটা আমরা সাধারণ ভাষায় বলি এরা এখানে ভোট করতে পারবে না।"
মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, "নিয়ম হলো নমিনেশন দাখিল পরবর্তীতে নমিনেশন পেপারটা স্ক্রুটিনি হয়। স্ক্রুটিনি হলে কিছু অ্যালাউ হয়, কিছু বাদ পড়ে। অ্যালাউ যাদের হয়, এটা আবার উইথড্র এর একটা সময় থাকে। কেউ যদি উইথড্র করে, তারপরে ইলেকশন হয়। উইথড্রালের সময়টা এখন ৩ তারিখ পর্যন্ত আছে।"
বাছাইয়ের দায়িত্ব কার সে বিষয়ে স্পষ্ট করে এই নির্বাচন কমিশনার বলেন, "স্ক্রুটিনির দায়িত্বটা হচ্ছে বর্তমান সেক্রেটারির। এটা আমাদের সুপ্রিম কোর্ট বারের সংবিধান অনুযায়ী সেক্রেটারির দায়িত্ব। আমাকে বলেছিলো স্ক্রুটিনি করতে, আমি বললাম সরি আমি পারবো না। এটা আইন অনুযায়ী আমার দায়িত্ব না।"
প্রার্থিতা বাতিলের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, "সেক্রেটারির দায়িত্ব, সেক্রেটারি করবে। আমি ওটায় যাবো না। আমি যাই নাই। কারে কারে তারা বাদ দিয়েছে, কাদের বাদ দেয়নি এটা আমি জানিও না, জানতে চাইও না। এটা ওদের দায়িত্ব, আমার কী।"
বাতিল হওয়া প্রার্থীদের অসন্তোষের বিষয়ে তিনি বলেন, " বাদ দেওয়াতে এক পক্ষ তো অবশ্যই অসন্তুষ্ট। এরা বারের মেম্বার। এটা বার বুঝবে। আমার দায়িত্ব এইটা না, আমি যাই নাই। ফিনিশ! আমার আর কোনো কথা নাই।"
যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, বারের গঠনতন্ত্র সেটি অ্যালাউ করে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "ওইটা সেক্রেটারি বলবে। এটা নিয়ে আমি কোন কথা বলবো না। আমার ভিউটা যাই হোক আমি এটা বলতে যাবো না। আই এম নট আ পার্ট অফ দ্যাট স্ক্রুটিনি। এটা সাংবিধানিক দায়িত্ব।"
সবশেষে তিনি বলেন, "নির্বাচন কমিশনের আমি যেটা বুঝতেছি কাজ হলো নির্বাচন পরিচালনা করা। ৩ তারিখের পরেই আমার আলাপটা শুরু হবে ।”
বিনা নোটিশে প্রার্থিতা বাতিল: ক্ষুব্ধ প্রার্থীরা
মনোনয়ন বাতিল হওয়া সম্পাদক পদপ্রার্থী মোতাহার হোসেন সাজু অভিযোগ করেছেন, কোনো ধরনের নোটিশ বা প্রকাশ্যে যাচাই-বাছাই ছাড়াই ৪০ জনের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল করা সুপ্রিম কোর্ট অঙ্গনের জন্য অযৌক্তিক, অবৈধ ও কলঙ্কজনক।
তিনি বলেন, "কালকেও যখন তথাকথিত একটি স্ক্রুটিনি দেখানো হয়েছে, যেখানে স্ক্রুটিনি হয় সবসময় প্রার্থী, প্রস্তাবক, সমর্থকদের উপস্থিতিতে। বাতিল প্রার্থীদের সামনে কোনো স্ক্রুটিনি হয় নাই।"
তিনি বলেন, "যাদের এরকম তথাকথিত বাদ দেওয়া হয়েছে, তাদের আজ পর্যন্ত জানার কোনো সুযোগও হয়নি, আসলে তাদের কী কারণে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন সাব-কমিটির যিনি কনভেনার ছিলেন, সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, তিনি কালকে কিন্তু সেই সভাতে উপস্থিত ছিলেন না। আরও দুইজন সদস্য ও অনুপস্থিত ছিলেন।“
বাতিলের কাজটা যখন সেক্রেটারি নিজ দায়িত্বে নিয়েছেন, উনারা আর উপস্থিত থাকেন নি বলে দাবি করেছেন আইনজীবী সাজু।
রাজনৈতিক পরিচয়ের ধোঁয়া তুলে প্রার্থিতা বাতিল বারের গঠনতন্ত্র পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, "আমাদের মধ্যে কোনো প্যানেল নাই, কোনো দল নাই। এ এম মাহবুব উদ্দিন খোকন তিনিও কিন্তু ওই বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন না। আমি যতটুকু শুনেছি তাদের যে ইন্টার্নাল ফোরামে মিটিং হয়েছে, সেখানেও তিনি একমত হন নাই।"
আইনজীবী সাজু এ এম মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদীন, রুহুল কুদ্দুস কাজল এবং বদরুদ্দোজা বাদলের মতো জ্যেষ্ঠ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান।
সদস্য পদের প্রার্থী ব্যারিস্টার উপমা বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারের গঠনতন্ত্রের ১৫(২) নিয়ম অনুযায়ী আমাদের মেম্বারশিপ আছে, ফিস দেওয়া আছে এবং ভোটার লিস্টেও নাম আছে। কিন্তু তারপরও উনারা কোন ধরনের অফিশিয়াল কারণ না দেখিয়ে আমার প্রার্থিতা বাতিল করেছেন।”
তিনি বলেন, “সুপ্রিম কোর্ট বার তো একটা পেশাজীবী অর্গানাইজেশন। এটা কোনো পলিটিক্যাল নির্বাচন না। আমাদের এখানে আমি খ্রিস্টান। আরেকজন ক্যান্ডিডেট ছিল সে বুদ্ধিস্ট এবং আদিবাসী । আমি যদি আজকে এই ইলেকশনটা করতাম, খ্রিস্টান কমিউনিটি থেকে আমি প্রথম কোন নারী হিসেবে নির্বাচনে অংশ নিতাম । অথচ এখানে আমার সাংবিধানিক অধিকার খর্ব করা হয়েছে।"
ট্রেজারার পদের প্রার্থী সাগরিকা ইসলাম বলেন, "আমি একদম ব্যক্তিগতভাবে ৯ জনের সমর্থন নিয়ে ট্রেজারার ক্যান্ডিডেট হিসেবে তিনটা মনোনয়ন ফর্ম জমা দিয়েছি । তিনটা ফর্মই উনারা ক্যান্সেল করেছেন। ব্যাখ্যা চাইলে উনারা বলছে, 'আমরা জানি না, উপর থেকে বাছাই হয়েছে।' তারা হচ্ছে পুতুল। তারা শুধু নাম ডিক্লেয়ার করেছেন।"
তিনি বলেন, "আমি কোন দল বা দলীয় নমিনেশন থেকে আমি নমিনেশন ফর্ম জমা দেই নাই। আমরা আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, জামায়াতও করি না। আমার জন্মের পর আমি শুনি নাই যে কোন দল সমর্থন করলে তার নমিনেশন বাতিল হয়ে যাবে।"
যা বলছে গঠনতন্ত্র
গঠনতন্ত্রের ১৫ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, যাচাই-বাছাইয়ের (স্ক্রুটিনি) জন্য নির্ধারিত দিনে সমিতির সম্পাদক প্রস্তাবিত প্রার্থীদের যোগ্যতা ও মনোনয়ন ফর্ম খতিয়ে দেখবেন। প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষর, নির্ধারিত ফি এবং সদস্যপদের মেয়াদ (সভাপতি ২০ বছর, সম্পাদক ১০ বছর ইত্যাদি) পূরণে ঘাটতি থাকলে সম্পাদক মনোনয়ন বাতিল করতে পারেন।
তবে গঠনতন্ত্রে বলা আছে, সম্পাদকের যাচাই-বাছাই বা প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিয়ে যদি কোনো বিতর্ক বা আপত্তি দেখা দেয়, তবে বিরোধ নিষ্পত্তির জন্য একটি সাধারণ সভা বা 'জেনারেল মিটিং' ডাকতে হবে। সেই সাধারণ সভাতেই সদস্যদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নিষ্পত্তি হবে।
‘জুলাই যোদ্ধা’দের দাবিতে মনোনয়ন বাতিল: বিএনপি নেতারা
বিএনপির নবনির্বাচিত আইন সম্পাদক বদরুদ্দোজা বাদল জানিয়েছেন, ‘জুলাই যোদ্ধা’ ও সাধারণ আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ সাধারণ সভা ( ইজিএম) মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন।
তিনি বলেন, “জুলাই যোদ্ধাসহ অনেকেই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে লিখিত দরখাস্ত দিয়েছেন। তারা বলেছেন, যারাই ইতিপূর্বে নিষিদ্ধ আওয়ামী লীগের প্যানেলে বা ব্যানারে নির্বাচন করেছে বা সমর্থন করেছে, তাদেরকে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না হয়। জুলাই যোদ্ধাদের এবং অনেক সাধারণ আইনজীবীদের দরখাস্তের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বার এই সিদ্ধান্ত নিয়েছে।”
জোর করে বার দখলের অভিযোগ নাকচ করে তিনি বলেন, "সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তাদের মেম্বারদের চাওয়া-পাওয়াকে কার্যকর করার জন্য প্রতিটি সিদ্ধান্ত সাধারণ সভায় দিয়ে বাস্তবায়ন করতেছে।"
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (সুপ্রিম কোর্ট) সদস্য সচিব আইনজীবী গাজী তৌহিদুল ইসলাম বলেন, “২৬ তারিখ একটা জরুরি সাধারণ সভা হয়েছে। জুলাই যোদ্ধারা সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টের রুমের সামনে অবস্থান নিয়ে স্মারকলিপি দিয়েছে। এছাড়া প্রায় ৫০০ থেকে ৭০০ সাধারণ আইনজীবীরা অ্যাপ্লিকেশন দিয়েছে যাতে করে ফ্যাসিস্টের দোসর নিষিদ্ধ সংগঠনের কেউ এই নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে।”
তিনি বলেন, “নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, আপনি দেখবেন এনসিপির প্রার্থী আছে, জামায়াতে ইসলামের প্রার্থী আছে এবং বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছে, স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এখানে যারা শুধুমাত্র নিষিদ্ধ সংগঠনের এবং তাদের সহযোগী হিসেবে অতীতে ছিল, বর্তমানে রয়েছে, শুধুমাত্র তারাই অযোগ্য ঘোষিত হয়েছে।”
তিনি আরও বলেন, “ইতিমধ্যে সরকার কর্তৃক এই দলটা নিষিদ্ধ হয়েছে। যেহেতু নিষিদ্ধ হয়েছে, তাহলে নিষিদ্ধ সংগঠনের কেউ নির্বাচনে আসার তো কোনো আইনগত সুযোগ নাই। তারা আইনের দ্বারা বারিত হয়েছেন। আমরা কিন্তু কাউকে বারিত করিনি।”
‘মনোনয়ন বাতিল হওয়া সবার দলীয় সম্পৃক্ততার প্রমাণ আছে’: হুমায়ুন কবির মঞ্জু
প্রার্থিতা বাতিলের বিষয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি নির্বাচনী মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির মঞ্জুর সাথে কথা বলতে বলেন।
হুমায়ুন কবির মঞ্জু বলেন, “যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, তাদের দলীয় সম্পৃক্ততার দালিলিক প্রমাণ (ডকুমেন্টারি) সমিতির কাছে রয়েছে। বাংলাদেশ গেজেটে সরকার যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট অঙ্গসংগঠন, দোসর যারা ছিল, তাদের ব্যাপারে তো একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বাংলাদেশের কোনো কাজে ইনভলভ হইতে পারবে না, এরকম একটা গেজেট নোটিফিকেশন জারি ও কার্যকর হয়েছে।”
তিনি বলেন, “যারা ডাইরেক্ট (সরাসরি) আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাথে সরাসরি জড়িত, ফ্যাক্ট প্রমাণের ভিত্তিতে তাদেরকে বাদ দেওয়া হইছে। রাষ্ট্র আইনী ভাবে তাদেরকে বয়কট করে রেখছে। সুতরাং সেক্ষেত্রে তো আমাদের কিছু করণীয় নেই।”
তিনি আরও জানান, “অনেকে টাকা-টুকা (মনোনয়ন ফি) তুলে নিয়ে নিজেরা নিজেদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছে। তাদের তো কেউ বাধ্য করে নাই।”
সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জেনারেল মিটিং
ডাকার সুযোগ আছে কি না? জানতে চাইলে হুমায়ুন কবির মঞ্জু বলেন, “সেরকম কোনো অভিযোগ আমাদের সামনে আসে নাই। আসলে পরে আমরা জেনারেল মিটিংয়ে সেটা নিয়ে যেত। আমরা সেজন্য দ্বার উন্মুক্ত রেখছি। যদি তাদের কোনো দাবিদাওয়া থাকে, তাইলে আমরা সেটা জেনারেল মিটিংয়ে আলোচনা করবো। আইনজীবীরা যে সিদ্ধান্ত দিবে, ওইটাই ফাইনাল সিদ্ধান্ত হবে।”
যাচাই-বাছাই শেষে টিকে যাওয়া প্রার্থীদের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, প্রেসিডেন্ট পদে ৫ জনের মধ্যে ৩ জনের, ভাইস প্রেসিডেন্ট পদে ৫ জনের মধ্যে ৫ জনের, জয়েন্ট সেক্রেটারিতে ১৫ জনের মধ্যে ৮ জনের, ট্রেজারারে ৫ জনের মধ্যে ৩ জনের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে ১৬ জনের মধ্যে ৬ জনের এবং মেম্বার পদে ৪৪ জনের মধ্যে ২৩ জনের মনোনয়ন বৈধ হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) শেষ দিনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে প্রার্থীতা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, বিএনপি সমর্থিত ১৪ জন, জামায়াত সমর্থিত ১২ জন এবং এনসিপি সমর্থিতদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আগামী ১৩ ও ১৪ মে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদে এক বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন আইনজীবীরা।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন