সংবাদ

সংরক্ষিত নারী আসন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, বৃহস্পতিবার গেজেট

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, বৃহস্পতিবার গেজেট
জাতীয় সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) এই ৪৯ জন সংসদ সদস্যের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করবে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, আজ (বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রত্যাহারের আবেদন করেননি। যেহেতু শূন্য পদের সংখ্যা এবং জমা পড়া মনোনয়নপত্রের সংখ্যা সমান, তাই ‘সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪’-এর ১২(২) ধারা অনুযায়ী বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হবে।

গেজেট প্রকাশের পর, শপথ আয়োজনের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের মধ্যে বিএনপি ও তার জোট থেকে ৩৬ জন। জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে ১ জন।

সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বাকি একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। নির্ধারিত সময়ের পরে আসায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র আগে গ্রহণ করেনি নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ৫০২২/২০২৬) দায়ের করেন।

আদালতের আদেশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করে তা যাচাই-বাছাই করে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তারা সেই প্রক্রিয়া শুরু করেছেন এবং যাচাই-বাছাই শেষে ওই আসনটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান

সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন আগেই বাতিল করেছিল নির্বাচন কমিশন। এই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেছেন কি না, সে বিষয়ে এখনো কমিশনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে মনিরা শারমিন একটি দৈনিক পত্রিকাকে জানিয়েছেন, তিনি বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সার্টিফায়েড রায়ের কপি সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার আদালতে রিট করবেন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, বৃহস্পতিবার গেজেট

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত