সংবাদ

আরো এক লাখ টন ডিজেল কিনছে সরকার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

আরো এক লাখ টন ডিজেল কিনছে সরকার
জরুরি প্রয়োজনে ডিজেল কিনবে সরকার।

দেশের জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরো এক লাখ মেট্রিক টন ডিজেল কিনছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। একইসঙ্গে ২৫ হাজার টন অকটেনও আমদানি করা হবে। 

‘জরুরি চাহিদা পূরণে’ এ অনুমোদন দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিন দুপুরে জাতীয় সংসদে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৯তম বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বিবিধ বিষয়সহ মোট ১২টি প্রস্তাব ও একটি প্রেজেন্টেশন উপস্থাপিত ও আলোচিত হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

মাজেদা অয়েল কোম্পানি লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার এবং দেশীয় উৎস থেকে ৯ হাজার টন মসুর ডাল কেনারও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশনের বিদ্যমান চুক্তির মধ্যে ১০ম লটের আওতায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব করে কৃষি মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।

বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে কয়েকটি জ্বালানির কূপ অনুসন্ধানের ক্রয় প্রস্তাবেও সায় দিয়েছে ক্রয় কমিটি।

এর মধ্যে রয়েছে বাপেক্সের তিনটি অনুসন্ধান কূপ প্রকল্পের আওতায় শ্রীকাইল ডিপ-১ ও মোবারকপুর ডিপ-১ খনন কার্যক্রম বাস্তবায়নে ক্রয় প্রস্তাব। এছাড়া সিলেট-১২ নম্বর কূপ খনন (তেল কূপ) প্রকল্পের কাজ সম্পাদনের আনুষঙ্গিক বিষয়ের ক্রয় প্রস্তাব রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আরো এক লাখ টন ডিজেল কিনছে সরকার

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত