সংবাদ

ময়মনসিংহে প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পিএম

ময়মনসিংহে প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ
ময়মনসিংহে প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণের চেক তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : সংবাদ

উত্তরা ব্যাংক পিএলসির উদ্যোগে ময়মনসিংহে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্কুল ব্যাংকিং হিসাবধারীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি উত্তরা ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে লিড ব্যাংক হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক গ্রাহকদের মাঝে এই বিনিয়োগ ও ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।

উত্তরা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ফখরুল আলম। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও ঋণগ্রহীতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে প্রান্তিক গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

উত্তরা ব্যাংক পিএলসির উদ্যোগে ময়মনসিংহে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্কুল ব্যাংকিং হিসাবধারীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি উত্তরা ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে লিড ব্যাংক হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক গ্রাহকদের মাঝে এই বিনিয়োগ ও ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন।

উত্তরা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ফখরুল আলম। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও ঋণগ্রহীতারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত