সংবাদ

চরফ্যাশনে ট্রলিং বোট ও মাছ জব্দ, আটক ৩

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

চরফ্যাশনে ট্রলিং বোট ও মাছ জব্দ, আটক ৩
ভোলার চরফ্যাশনে মায়া নদী থেকে জব্দ করা অবৈধ ট্রলিং বোট ও সামুদ্রিক মাছ। ছবি : সংবাদ

ভোলার চরফ্যাশনে মায়া নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি জাল ও ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন মায়া নদীর সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়।

আটক জেলেরা হলেন মো. জামাল (৪০), আবুল কালাম (৪০) ও মো. সিরাজ (৬০)। তারা চরফ্যাশন উপজেলার দুলারহাটসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, নিয়মিত টহল চলাকালে মায়া নদীতে একটি অবৈধ ট্রলিং বোটের সন্ধান পাওয়া যায়। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল ও আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ বোটটি জব্দ করা হয়। এ সময় বোটটিতে থাকা তিন জেলেকে আটক করা হয়।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

চরফ্যাশনে ট্রলিং বোট ও মাছ জব্দ, আটক ৩

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ভোলার চরফ্যাশনে মায়া নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি জাল ও ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে।

রোববার (১৪ জুন) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন মায়া নদীর সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযানটি চালানো হয়।

আটক জেলেরা হলেন মো. জামাল (৪০), আবুল কালাম (৪০) ও মো. সিরাজ (৬০)। তারা চরফ্যাশন উপজেলার দুলারহাটসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, নিয়মিত টহল চলাকালে মায়া নদীতে একটি অবৈধ ট্রলিং বোটের সন্ধান পাওয়া যায়। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল ও আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের ৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ বোটটি জব্দ করা হয়। এ সময় বোটটিতে থাকা তিন জেলেকে আটক করা হয়।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত