সংবাদ

গোয়ালন্দে ২০ কেজি গাঁজা জব্দ, নারীসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ২ মে ২০২৬, ০৪:০৬ পিএম

গোয়ালন্দে ২০ কেজি গাঁজা জব্দ, নারীসহ গ্রেপ্তার ৩
রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন মাদক কারবারি। ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শুক্রবার (১ মে) দিবাগত রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর গ্রামের মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লার চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. লিটন (২৭) ও তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই তিনজনের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানায় র‍্যাব।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

গোয়ালন্দে ২০ কেজি গাঁজা জব্দ, নারীসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। শুক্রবার (১ মে) দিবাগত রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর গ্রামের মো. নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লার চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. লিটন (২৭) ও তার স্ত্রী মরিয়ম বেগম (২৫)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই তিনজনের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানায় র‍্যাব।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত