চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১০৬টি হজ ফ্লাইটে মোট ৪২ হাজার ৩৪২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শনিবার
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত
করেছেন। তিনি জানান, সকাল
১০টা পর্যন্ত মোট ১০৬টি ফ্লাইট
সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে। এর মধ্যে বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি ফ্লাইটে ২০
হাজার ৩৬ জন, সৌদি
এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইটে ১৪
হাজার ৮২০ জন এবং
ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে ৭
হাজার ৪৮৬ জন যাত্রী
সৌদি আরবে গেছেন। বাকি
৩৬ হাজার ৪ জন হজযাত্রী
পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি
আরবে পৌঁছাবেন বলে তিনি আশাবাদ
ব্যক্ত করেন।
হজ বুলেটিন অনুযায়ী, পবিত্র ভূমিতে গিয়ে এখন পর্যন্ত
৭ জন হজযাত্রীর মৃত্যু
হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন মক্কায়
এবং ২ জন মদিনায়
ইন্তেকাল করেন। তবে হজযাত্রীদের সেবা
নিশ্চিতে সৌদি মেডিকেল টিম
নিরলস কাজ করে যাচ্ছে।
এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ১৫
জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে সৌদি মেডিকেল টিম।
এছাড়াও
আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার
২৪০ জন হজযাত্রীকে প্রয়োজনীয়
স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান
করা হয়েছে। পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ
থেকে মোট ৭৮ হাজার
৫০০ জন হজ পালনের
অনুমতি পেয়েছেন। এই বিশাল কর্মযজ্ঞ
সফল করতে ৬৬০টি এজেন্সি
কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩০টি
প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী
এজেন্সি রয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট
হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫
জন সরকারি এবং ৭৩ হাজার
৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায়
হজ পালন করবেন। এ
পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট
৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করেছে।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৩টি
এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি
ভিসা রয়েছে। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল
দিবাগত রাতে ৪১৮ জন
হজযাত্রী নিয়ে প্রথম হজ
ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
ফ্লাইটটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদ দেখা সাপেক্ষে
আগামী ২৬শে মে পবিত্র
হজ অনুষ্ঠিত হতে পারে। হজ
পালন শেষে আগামী ৩০
মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট
শুরু হবে এবং ৩০
জুন শেষ ফ্লাইটের মাধ্যমে
সকল হাজির দেশে ফেরার কথা
রয়েছে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১০৬টি হজ ফ্লাইটে মোট ৪২ হাজার ৩৪২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শনিবার
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত
করেছেন। তিনি জানান, সকাল
১০টা পর্যন্ত মোট ১০৬টি ফ্লাইট
সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে। এর মধ্যে বিমান
বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি ফ্লাইটে ২০
হাজার ৩৬ জন, সৌদি
এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইটে ১৪
হাজার ৮২০ জন এবং
ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইটে ৭
হাজার ৪৮৬ জন যাত্রী
সৌদি আরবে গেছেন। বাকি
৩৬ হাজার ৪ জন হজযাত্রী
পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি
আরবে পৌঁছাবেন বলে তিনি আশাবাদ
ব্যক্ত করেন।
হজ বুলেটিন অনুযায়ী, পবিত্র ভূমিতে গিয়ে এখন পর্যন্ত
৭ জন হজযাত্রীর মৃত্যু
হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন মক্কায়
এবং ২ জন মদিনায়
ইন্তেকাল করেন। তবে হজযাত্রীদের সেবা
নিশ্চিতে সৌদি মেডিকেল টিম
নিরলস কাজ করে যাচ্ছে।
এখন পর্যন্ত প্রায় ৮ হাজার ১৫
জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে সৌদি মেডিকেল টিম।
এছাড়াও
আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার
২৪০ জন হজযাত্রীকে প্রয়োজনীয়
স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান
করা হয়েছে। পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ
থেকে মোট ৭৮ হাজার
৫০০ জন হজ পালনের
অনুমতি পেয়েছেন। এই বিশাল কর্মযজ্ঞ
সফল করতে ৬৬০টি এজেন্সি
কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩০টি
প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী
এজেন্সি রয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট
হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫
জন সরকারি এবং ৭৩ হাজার
৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায়
হজ পালন করবেন। এ
পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট
৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করেছে।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৩টি
এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি
ভিসা রয়েছে। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল
দিবাগত রাতে ৪১৮ জন
হজযাত্রী নিয়ে প্রথম হজ
ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
ফ্লাইটটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদ দেখা সাপেক্ষে
আগামী ২৬শে মে পবিত্র
হজ অনুষ্ঠিত হতে পারে। হজ
পালন শেষে আগামী ৩০
মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট
শুরু হবে এবং ৩০
জুন শেষ ফ্লাইটের মাধ্যমে
সকল হাজির দেশে ফেরার কথা
রয়েছে।

আপনার মতামত লিখুন