রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রস্তাবিত আইন নিয়ে বিএনপি মোটেও উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বিশ্বাস করেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো জনস্বার্থবিরোধী কোনো কাজ করবে না।
শনিবার (২ মে) সকালে
জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের
তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, "বিএনপি যদি পতিত স্বৈরাচারের মতো আচরণ করে, তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া
যাবে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আইন অমান্য করে রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম
পরিচালিত হলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে, এটি বিএনপির কোনো উদ্বেগের বিষয় নয়।"
পতিত আওয়ামী লীগ
প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ
যেসব অপকর্ম করেছে, সেগুলো
জনগণের সামনে তুলে ধরাই এখন বিএনপির কাজ। তবে কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো
কর্মকাণ্ডে লিপ্ত হয়, তার দায়ভার
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বর্তায়। এটি প্রতিরোধ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
দায়িত্ব, বিএনপির নয়।
দলের অভ্যন্তরীণ
সাংগঠনিক কার্যক্রম নিয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল যথাসময়ে অনুষ্ঠিত হবে।
কাউন্সিল আয়োজনের প্রক্রিয়াগুলো নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে।
শ্রমিক দলের
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিএনপির
কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা দেশের শান্তি ও
সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন