সংবাদ

রাজারবাগে মহড়া শুরু

পুলিশ সপ্তাহে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ১০৭ জন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ মে ২০২৬, ১১:০৯ পিএম

পুলিশ সপ্তাহে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ১০৭ জন

আসন্ন পুলিশ সপ্তাহ সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ সদর দপ্তর ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আগামী ১০ মে অনুষ্ঠিতব্য এই বিশেষ আয়োজনকে ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে বাহিনীর ভেতরে। এবারের পুলিশ সপ্তাহে অসীম সাহসিকতা বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্ভাব্য ১০৭ জন পুলিশ সদস্য পদক পাচ্ছেন বলে জানা গেছে। পদকপ্রাপ্তদের তালিকায় পুলিশের অতিরিক্ত আইজি পদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কনস্টেবল পর্যন্ত রয়েছেন।

শনিবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পদকপ্রাপ্তির তালিকায় থাকা ১০৭ জন কর্মকর্তা সদস্য উপস্থিত হন। সেখানে তাদেরকে পদক গ্রহণের নিয়মাবলি এবং প্যারেড অনুষ্ঠানে কীভাবে পদক গ্রহণ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রদান করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে গত ৩০ এপ্রিল এই তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনার কপি পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে। তালিকাভুক্ত কর্মকর্তাদের প্যারেড উপযোগী উত্তম পোশাক সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা সুশৃঙ্খলভাবে অনুশীলনে অংশ নিতে পারেন।

তালিকায় দেখা গেছে, পুলিশের বিশেষায়িত ইউনিটের অতিরিক্ত আইজিপি, ডিএমপি, ঢাকা রেঞ্জ, সিটি এসবি এবং ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা পদক পাচ্ছেন।

পদক প্রাপ্তির বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, ১০৭ জন কর্মকর্তার তালিকাটি পুলিশ সদর দপ্তর থেকে তৈরি করা হয়েছে এবং বর্তমানে সেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, তালিকা চূড়ান্ত হলেও মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ওই তালিকার সরকারি আদেশ বা জিও জারি করা হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

পুলিশ সপ্তাহে বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ১০৭ জন

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত