সংবাদ

হঠাৎ রমনা থাকায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ মে ২০২৬, ০৮:১০ পিএম

হঠাৎ রমনা থাকায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় আইনি সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। পুলিশি সেবার মান বাড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে প্রতিটি থানাকে দালালদের প্রভাবমুক্ত রাখা বাধ্যতামূলক।

শনিবার ডিএমপির রমনা মডেল থানায় আকস্মিক পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দেন। মন্ত্রী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই থানায় উপস্থিত হয়ে বিভিন্ন বিভাগ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি থানার ডিউটি অফিসার ওসির কক্ষে যান এবং সাধারণ মানুষের ডায়েরি বা অভিযোগ নথিভুক্ত করার প্রক্রিয়া খতিয়ে দেখেন। এছাড়া তিনি হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সততা, ন্যায়নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা দিতে হবে। থানায় আসা কোনো সেবাগ্রহীতা যেন দালালের খপ্পরে না পড়েন বা অযথা হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।"

তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে বলেন, "কারও বিরুদ্ধে যদি দায়িত্বে অবহেলা কিংবা দুর্নীতির নূন্যতম কোনো অভিযোগ প্রমাণ হয়, তবে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।"

জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ আরও জানান, সরকার থানাগুলোকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনসেবায় আরও বেশি নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০২ মে ২০২৬

হঠাৎ রমনা থাকায় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত