সংবাদ

বদলগাছীতে আধুনিক কৃষির প্রসারে ‘পার্টনার কংগ্রেস’

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

বদলগাছীতে আধুনিক কৃষির প্রসারে ‘পার্টনার কংগ্রেস’
নওগাঁর বদলগাছীতে আয়োজিত ‘পার্টনার কংগ্রেস’। ছবি : সংবাদ

কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্বব্যাংক ও আইএফএডির সহযোগিতায় ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্য বাজারজাতকরণ ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে তথ্য-প্রযুক্তি পৌঁছে দেওয়াই এই কংগ্রেসের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রকল্পের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফজলে হুদা কৃষিকে বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বদলগাছীর মাটি অত্যন্ত উর্বর। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চা ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বাড়াতে পারলে কৃষকেরা অধিক লাভবান হবেন। টেকসই উন্নয়নের জন্য আধুনিক কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন চৌধুরী ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। সভায় অংশগ্রহণকারী কৃষকেরা তাদের নানা অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

আলোচনা সভার আগে প্রধান অতিথি আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসব স্টলে কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম এবং উন্নত জাতের ফসল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দীন, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

বদলগাছীতে আধুনিক কৃষির প্রসারে ‘পার্টনার কংগ্রেস’

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত