সংবাদ

সিলেটে কাজে যাওয়ার পথে প্রাণ গেল ৮ শ্রমিকের, হাসপাতালে ১২

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ৩ মে ২০২৬, ০৫:১৬ পিএম

সিলেটে কাজে যাওয়ার পথে প্রাণ গেল ৮ শ্রমিকের, হাসপাতালে ১২
ছবি : সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ছয়টার দিকে উপজেলার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

নিহতরা হলেন-সুনামগঞ্জের ধর্মপাশার সরিষা নার্গিস (৪৫), দিরাইয়ের সেচনী গ্রামের মুন্নি বেগম (৩৫), একই উপজেলার ভাটিপাড়া গ্রামের নুরুজ আলী (৬০), নূর নগরের ফরিদুল (৩৫), বিশ্বম্ভরপুরের মুক্তিখলা গ্রামের দুই ভাই আজির উদ্দিন (৩৫) ও আমির উদ্দিন (২২) এবং সিলেটের কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস (২০) ও পুটামারা গ্রামের বদরুজ্জামান (৪৫)।

দুর্ঘটনায় আহতরা জানান, ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য তারা আম্বরখানা থেকে একটি পিকআপে করে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন। পিকআপটিতে ২০ জন শ্রমিক ও একটি ঢালাই মেশিন ছিল। পথে তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকেরা সবাই রাস্তায় ছিটকে পড়েন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, হতাহত ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। মরদেহগুলো বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত দুই ভাই আজির উদ্দিন ও আমির উদ্দিন গত ১০ বছর ধরে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন। আজ দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন খালাতো ভাই শামীম আহমদ।

শামীম আহমদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুর্ঘটনার খবর ও নিহত ব্যক্তিদের ছবি দেখে তার সন্দেহ হয়। পরে হাসপাতালে এসে দুই ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পরিবারে এখন মাতম চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

সিলেটে কাজে যাওয়ার পথে প্রাণ গেল ৮ শ্রমিকের, হাসপাতালে ১২

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত