সংবাদ

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২০

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৪ মে ২০২৬, ০৭:৪০ পিএম

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২০
ছবি : সংবাদ

কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সারা দেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারদের মধ্যে অধিকাংশই মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বরিবার (৩ মে) রাত থেকে পরিচালিত অভিযানে রাজারহাট, কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, উলিপুর, ভূরুঙ্গামারী, রাজিবপুর ও রৌমারী উপজেলায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন এবং ৩০ গ্রাম গাঁজা। অভিযানে মাদক কারবারি ও পাশাপাশি অন্যান্য অপরাধে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় জেলায় মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২০

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সারা দেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারদের মধ্যে অধিকাংশই মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বরিবার (৩ মে) রাত থেকে পরিচালিত অভিযানে রাজারহাট, কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, উলিপুর, ভূরুঙ্গামারী, রাজিবপুর ও রৌমারী উপজেলায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা, হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন এবং ৩০ গ্রাম গাঁজা। অভিযানে মাদক কারবারি ও পাশাপাশি অন্যান্য অপরাধে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় জেলায় মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত