সংবাদ

মনোহরদীতে গাঁজাসহ আটক দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রতিনিধি, মনোহরদী, নরসিংদী
প্রতিনিধি, মনোহরদী, নরসিংদী
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

মনোহরদীতে গাঁজাসহ আটক দুই মাদকসেবীর কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার চালাকচর বাজার এলাকায় পীরপুর গ্রামের ব্রিজের পাশের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পীরপুর গ্রামের মৃত কাজী হেলাল উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (৩৬) ও একই গ্রামের রং মিয়ার ছেলে জুয়েল মিয়া (২০)।

পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলামের নির্দেশনায় রামপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আহাদের নেতৃত্বে একটি পুলিশ দল উপজেলার পীরপুর গ্রামের ব্রিজের পাশের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে শাহাদাত হোসেন ও জুয়েল মিয়াকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়াকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত শাহাদাত হোসেন ও জুয়েল মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম বলেন, ‘মাদক সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে মনোহরদী থানা পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

মনোহরদীতে গাঁজাসহ আটক দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত